গরুর ময়নাতদন্ত!

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৮

গরুর ময়নাতদন্ত!

Manual7 Ad Code

চুয়াডাঙ্গায় দামুড়হুদা থানা হেফাজতে থাকা একটি গরু মারা যাওয়ার পর ময়নাতদন্ত হয়েছে। গরুটি গেলো রোববার মারা যায়। পরে দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ অফিসে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান গরুটির ময়নাতদন্ত সম্পন্ন করেন।

Manual2 Ad Code

দামুড়হুদা মডেল থানা সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে কালো রংঙের একটি গরু উপজেলার মোক্তারপুর সড়ক থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। সেই থেকে ওই বকনা গরুটি দামুড়হুদা মডের থানা চত্বরেই ছিল। পরবর্তীতে গরুটি নিলামে বিক্রির জন্য আদালতে আবেদন করে পুলিশ। কিন্তু আদালতের অনুমতি না মেলায় গরুটি থানা হেফাজতেই ছিল। সেখানে গরুটির পরিচর্যা করতে একজনকে রাখা হয়। দিন দিন গরুটি বেশ হৃষ্টপুষ্ট হয়ে উঠার পর গেলো রোববার রাতে আকস্মিক মারা যায়।

Manual8 Ad Code

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান জানান, গরুটির ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। কয়েকদিনের ভেতর ময়নাতদন্তের প্রতিবেদন দেয়া হবে।

Manual3 Ad Code

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন  জানান, গরুটি প্রায় তিন বছর আগে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। গেলো রোববার রাতে গরুটি মারা যায়। মৃত্যুর কারণ জানতেই গরুটির ময়নাতদন্ত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code