লক্ষীপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৪

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৮

লক্ষীপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৪

Manual2 Ad Code

কুষ্টিয়ায় লক্ষীপুরে যাত্রবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

Manual2 Ad Code

মঙ্গলবার (০৬ মার্চ) বেলা ১১টায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের লক্ষীপুর ১১ মাইল নামক স্থানে এ ঘটনা ঘটে। এ সংবাদ লেখা পর্যন্ত মোনায়েম নামে এক যাত্রীর পরিচয় জানা গেছে।পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

Manual5 Ad Code

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রতন শেখ জানান, কুষ্টিয়া থেকে খুলনাগামী এসবি সুপার ডিলাক্সের একটি যাত্রীবাহী বাস-ঝিনাইদহ মহাসড়কের লক্ষীপুর ১১ মাইল নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী নিহত হন। এ সময় স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় আরো দুইযাত্রীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজনের নাম মোনায়েম। বাকিদের পরিচয় জানা যায়নি। এছাড়া আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন মহিলা।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code