বিমানের সিটের নিচ থেকে ৪৮টি সোনার বার জব্দ

প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৮

বিমানের সিটের নিচ থেকে ৪৮টি সোনার বার জব্দ

Manual6 Ad Code

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা একটি বিমান থেকে ৪৮টি সোনার বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

শনিবার সকালে জেদ্দা থেকে আসা এই বিজি-১৩৬ ফ্লাইটের এক যাত্রীর শরীর তল্লাশি করে ১০টি এবং একটি সিটের নিচে ও সিট কাভারের ভেতরে বাকি সোনার বারগুলো পাওয়া যায়। এগুলোর আনুমানিক বাজারমূল্য আড়াই কোটি টাকা।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার-ই-জাহান বলেন, বাংলাদেশ বিমানের পক্ষ থেকে ফ্লাইটে স্বর্ণ থাকার বিষয়টি জানানো হলে, সাথে সাথে নিরাপত্তা কর্মকর্তা এবং শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের নিয়ে আমরা সেই ফ্লাইটটিতে গিয়ে সব যাত্রীকে নামিয়ে আনি।

যাত্রীদের মধ্যে জেদ্দা থেকে চট্টগ্রামে আসা একজনের শরীর তল্লাশী করে ১০টি সোনার বার পাওয়া যায়। এছাড়া বিমানের একটি আসনের নিচে ও সিট কাভারের ভেতরে বাকি বারগুলো পাওয়া যায়।

Manual2 Ad Code

তিনি বলেন, আমাদের ধারণা যে যাত্রীর চট্টগ্রামে নেমে যাওয়ার কথা তিনিই মূল বাহক। তিনি চট্টগ্রামে নেমে যাওয়ার পর অন্য যে যাত্রী বিমানে ওঠেন বারগুলো ঢাকায় নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল তার।

Manual4 Ad Code

আটক বাকি চারজন সন্দেহভাজন। তাদের বিষয়ে শুল্ক গোয়েন্দা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

তবে আটকদের কারো নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি বিমানবন্দর কর্তৃপক্ষ।

Manual6 Ad Code

ফ্লাইটটি বেলা ১২টা ৫০ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও তল্লাশীর কারণে সোয়া ৩টার পর সেটি ছেড়ে যায়।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code