র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ ডাকাত নিহত

প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৮

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ ডাকাত নিহত

Manual4 Ad Code

নারায়ণগঞ্জ র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন, যারা ডাকাত দলের সদস্য বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

Manual3 Ad Code

সোমবার (১২ মার্চ) ভোরে এই গোলাগুলির ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

Manual1 Ad Code

র‌্যাব জানায়, বন্দুকযুদ্ধের সময় দুই র‌্যাব সদস্যও আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে গুলিসহ একটি আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় র‌্যাব-১১ এর ডিএডি পরিদর্শক জহিরুল ইসলাম এবং সৈনিক জামাল আহত হয়েছেন।

Manual7 Ad Code

নারায়ণগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক আলেপ উদ্দিন জানান,  ধলেশ্বরী নদীতে জিল্লুর বাহিনী একটি জাহাজে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন খবর পেয়ে র‌্যাব-১১ এর একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এক পর্যায়ে ডাকাত সর্দার জিল্লুরসহ দুই ডাকাত গুলিবিদ্ধ হলে অন্য ডাকাতরা পালিয়ে যায়।

গুলিবিদ্ধ দুই ডাকাতকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code