ভুলে গেলাম

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, মার্চ ২০, ২০১৮

ভুলে গেলাম

Manual4 Ad Code

ওয়াদা করে আসলাম ভবে
ভঙ্গ করলাম পড়ে লোভে।

নিয়মমাফিক চলাচলে
সত্য সুন্দর সঠিক হলে
পরিত্রাণ মিলে জানি সবে।

Manual2 Ad Code

নাম শুনিলাম
চোখে না দেখলাম
মাতৃগর্ভে রইলাম
ভুলের মাশুল কেমনে দিবে।

Manual4 Ad Code

ইব্রাহিম উদ্ধারিলা
ইউনুছ নবি নাম জপিলা
আইয়ুব নবি কষ্ট পাইলা
জপ মাধুরে রক্ষা পাইলা সবে।

কি অপরূপ রূপ বাহার
রাত নিশিতে আজব কারবার
আমার নাই কোন ক্যারিয়ার
ভুলে গেছি আসিয়া ভবে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code