হৈ চৈ

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৮

হৈ চৈ

Manual7 Ad Code

জল ফেলে কলস লইয়া
ছল করে ঘাটে আইয়া
বসে আছি সই
আর কত অপেক্ষাতে রই।

Manual7 Ad Code

সময় দিয়ে আমায় আনল
মিষ্টি কথায় প্রাণ হরিল
কত আর অনুরাগী হই
ভালবাসার প্রমাণ কই।

কানাঘুষা করে লোকে
নিন্দার ঝড় তুলবে বুকে
তার পাগল জানে ভালই
মন বেদনায় তই তই।

Manual6 Ad Code

নেশার বশে জীবন গেল
নাচের পুতুল বানাইল
অশ্রু সাথি জীবন বই
চঞ্চল মতি হৈ চৈ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code