সিলেট ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, মার্চ ২২, ২০১৮
রাজধানীর গুলশানের হলি অার্টিজানে জঙ্গি হামলার পরিকল্পনাকারী ও অস্ত্র সরবরাহকারী জেএমবি সদস্য হাদিসুর রহমান সাগর ও অাকরাম হোসেন নিলয়কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২১ মার্চ) রাতে বগুড়া থেকে তাদেরকে গ্রেফতারের পর রাতেই ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান।
বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় সাগরের অবস্থান রয়েছে- এমন তথ্য থেকে কয়েকটি অভিযান পরিচালনা করে তাকে ধরতে ব্যর্থ হয় সংস্থাটি। পরে যশোরের পাগলাদহ মালোপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় সাগরের স্ত্রী খাদিজা আক্তারকে।
হলি আর্টিজানে জঙ্গি হামলার পরিকল্পনাকারীদের মধ্যে সাগর অন্যতম। সাগর চাঁপাইনবাবগঞ্জ থেকে অস্ত্র ও গ্রেনেড ঢাকায় এনে বসুন্ধরা আবাসিক এলাকার ৬ নম্বর সড়কের ই-ব্লকের টেনামেন্ট-৩ এর ফ্ল্যাট এ/৬ নম্বর ফ্ল্যাটে পৌঁছে দেন বলে জানান কাউন্টার টেরোরিজম ইউনিটের একজন কর্মকর্তা।
উল্লেখ্য, ২০১৬ সালে ১ জুলাই রাতে রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা এবং এই ঘটনাই দুই পুলিশ সদস্য মারা যান। ঘটনাস্থলে পাঁচ জঙ্গি অভিযানে নিহত হয়। পুলিশ সন্ত্রাস বিরোধী আইনে গুলশান থানায় একটি মামলা দায়ের করে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি