সর্বজন

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০১৮

সর্বজন

Manual3 Ad Code

বিচিত্র এ সুন্দর ত্রিভুবন
কে বানাল কর অন্বেষণ।

Manual4 Ad Code

হরেক রকম পাখি উড়ে আকাশে
মানব জীবন বাঁচায় বাতাসে
জীবন কাটায় মাছ পানিতে ভেসে
সকলই নিয়ামত তার অপূরণ।

বৃক্ষলতা অগণিত তারকারাজি
সবাই গুণগান গায় পাগল সাজি
অপরূপ অনুদান মাঠের কারুকাজি
কত সুর সৃষ্টির অবর্ণন।

Manual3 Ad Code

জলে স্থলে বাস করে কত যে প্রাণী
হুকুম ছাড়া কেহ নড়ে না একটুখানি
স্বচ্ছ স্পষ্ট তারই দান দিবস রজনী
মাটি সহে কত শোষণ নির্যাতন।

Manual2 Ad Code

মরণ ধ্বংস পিছুপিছু সবার সর্বক্ষণ
চুপিচুপি ভুল শুদ্ধ কর বিবেচন
সর্বকুল তার-ই আওতায় ভাবতে কি বারণ
তার গানে শীতল প্রাণ ভাবনায় থাকি সর্বজন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code