ছাতকে আওয়ামী লীগের কর্মী সভা

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০১৮

ছাতকে আওয়ামী লীগের কর্মী সভা

Manual2 Ad Code

সুনামগঞ্জের ছাতক সদর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল কর্মী সভা রোববার বিকেলে আন্ধারীগাঁও পয়েন্ট সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

আওয়ামী লীগ নেতা হাজী গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগ নেতা এমএ কাদির ও দোয়ারা উপজেলা যুবলীগ নেতা যুবরাজের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক শামীম আহমদ চৌধুরী বলেন, আগামীতে ছাতক-দোয়ারাবাসীর কাংখিত উন্নয়ন পৌছে দিতে তিনি কাজ করে যাচ্ছেন। ছাতক-দোয়ারার উন্নয়নের সরকারী অর্থ যারা লুন্ঠন করেছে তাদের একদিন জনতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। জনতা ও মানবতার নেত্রী শেখ হাসিনা দেশের সর্বত্র সম উন্নয়নে বরাদ্ধ দিলেও এখানের দু’হাজার কোটি টাকা লুন্ঠন করা হয়েছে। শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের প্রতি আস্তা রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।

Manual1 Ad Code

সভায় স্বাগত বক্তব্য রাখেন, ছাতক সদর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দোয়ারা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শামীমুল ইসলাম শামীম, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য আমিনুল ইসলাম সেলিম, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, আখলাকুর রহমান, সাবেক চেয়ারম্যান ছালিক মিয়া, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মুজিব মালদার, ছাতক উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এড. ছায়াদুর রহমান ছায়াদ, দোয়ারা উপজেলা আওয়ামীলীগ নেতা শফিকুর রহমান আর্মি, প্যানেল চেয়ারম্যান ময়না মিয়া।

বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ নেতা কামাল উদ্দিন, আফিক আলী, দোয়ারা উপজেলা আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান শেখচান, আব্দুল হামিদ, ডাঃ আব্দুস সামাদ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল হক মেম্বার, সাধারন সম্পাদক সুন্দর আলী, নোয়ারাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ রেদওয়ানূল হক আরজু, সাধারন সম্পাদক আব্দুল মমিন, উত্তর খুরমা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজাদ মিয়া মেম্বার, আওয়ামীলীগ নেতা আব্দুল মমিন, ইউপি সদস্য কাজী নজরুল ইসলাম মারুফ, সাবেক মেম্বার নিজাম উদ্দিন, সদস্যা তাসলিমা বেগম, যুবলীগ নেতা পংকজ কান্তি চৌধুরী, জামিল আহমদ, দেলোয়ার হোসেন, মামুন মিয়া, ফজলে রাব্বী জনি, ফরহাদ আহমদ, নিজু আহমদ, ছাতক অনার্স ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ আহমদ চৌধুরী প্রমুখ।

সভায় হাজী ফজর আলী, হাজী তেরা মিয়া, আসলম আলী, রুকন মিয়া, সিরাজ উদ্দিন, আব্দুল কদ্দুছের নেতৃত্বে শতাধিক বিএনপি নেতা-কর্মী শামীম আহমদ চৌধুরীর হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code