শিক্ষাগুরু

প্রকাশিত: ১:১৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২৫, ২০১৮

শিক্ষাগুরু

Manual7 Ad Code

যাঁদের সান্নিধ্যে আজ এ পর্যন্ত
আদিতে জানাই তাঁদের শ্রদ্ধা নিবেদন
পেয়েছি আলোর সন্ধান-দিয়েছেন যাঁরা অকৃপণ হস্তে।

Manual7 Ad Code

থকো যতই দুরে , স্মরি সর্বক্ষণ।
হয়তবা স্বচক্ষে দর্শনের অন্তরালে, অলক্ষ্যে
তবুও হৃদয় কোঠরের একান্ত আপনজন
পদধুলি যাঁদের মোর পাথেয়।

Manual1 Ad Code

ক্ষণতরে হলে ভুমিকম্প নেমে আসে
ধবংস যজ্ঞ অগণিত।

জ্ঞাতে-অজ্ঞাতে যদি হয়ে থাকে ভুল
ক্ষমা চাচিছ বারে বারে নতশিরে বিগ্রহ নেত্রে।

পুত্র যতই মাকে দু:খ দেয়
তব পুত্রের মঙ্গল কামনায় আত্মবলি।
হে শিক্ষা গুরু
শিক্ষার আলো বিলিয়ে
দিয়েছ যারে শূন্য পাত্র ভরে
জ্ঞান বারি সিঞ্চনে
বিড়ম্বিত এক বন্দির আঁখি
অশ্রুসিক্ত তব নাম স্মরণে।

Manual2 Ad Code

লেখক : মিজানুর রহমান মিজান, উপদেষ্টা সম্পাদক জেএনএনবিডি ডট কম বিশ্বনাথ সিলেট।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code