কর্মী নিতে চাহিদাপত্র পাঠাবে মালয়েশিয়া

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০১৭

কর্মী নিতে চাহিদাপত্র পাঠাবে মালয়েশিয়া

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: জি টু জি (দুই দেশের সরকারের মধ্যে) চুক্তির আওতায় বাংলাদেশ থেকে কর্মী নিতে কয়েক দিনের মধ্যে চাহিদাপত্র পাঠাতে শুরু করবে মালয়েশিয়ার সরকার। আগামী এক বছরে এই চুক্তির আওতায় বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় কাজের সুযোগ পাবে।

বৃহস্পতিবার কুয়ালালামপুরে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আনিফাহ আমানের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এক ফেইসবুক পোস্টে এ কথা জানিয়েছেন।

Manual2 Ad Code

তিনি বলেন, মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে রোহিঙ্গা বিষয় ছাড়াও দিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দেশটিতে অনিয়মিতভাবে যে সব বাংলাদেশিরা রয়েছেন তাদেরকে বিশেষ একটি পাস ইস্যু করে থাকার ব্যবস্থা করা হবে। একইসঙ্গে জি টু জি চুক্তির আওতায় দুই একদিনের মধ্যেই চাহিদাপত্র পাঠানো শুরু হবে। তবে কেউই যেন এক ধরনের চাকরি নিয়ে এসে অন্য কাজ না খোঁজেন।

Manual7 Ad Code

এটা করলে যে প্রক্রিয়ায় তারা আসবেন, সেই প্রক্রিয়ায় সহজেই তাদেরকে খুঁজে বের করে সরাসরি দেশে ফেরত পাঠিয়ে দেয়া হবে। যারা আসবেন তারা তাদের চাকরির ক্ষেত্র আগে থেকেই জেনে বুঝে আসতে হবে। গুটিকয়েক মানুষের জন্য পুরো বাজার নষ্ট হতে দেওয়া হবে না।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code