কুয়ালালামপুর অবৈধভাবে বসবাস, ৫৭ বাংলাদেশি আটক

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০১৬

কুয়ালালামপুর অবৈধভাবে বসবাস, ৫৭ বাংলাদেশি আটক

Manual3 Ad Code

500x350_da9c5e11abf852dd64d3ae3f04ea4feb_Malysea63050_0

নিউজ ডেস্ক : মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ দেশটিতে অবৈধভাবে বসবাস করার অভিযোগে ৫৭ জন বাংলাদেশী শ্রমিককে আটক করেছে।
ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, মালাক্কা ও সারওয়া থেকে ৫৭ বাংলাদেশীসহ ৪২০ জন অবৈধ শ্রমিককে আটক করা হয়েছে।

Manual5 Ad Code

এর আগে রোববার মালয়েশিয়ার মালাক্কায় ২৬ বাংলাদেশীসহ এক হাজার ৬৯৯ জন অবৈধ শ্রমিককে আটক করে ইমিগ্রেশন বিভাগ।

Manual2 Ad Code

মালাক্কার তেঙ্গার সহকারী পুলিশ কমিশনার শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ জানান, ৫৭ জন পুলিশ, ৩০ জন স্বেচ্ছাসেবক ও ২৭ জন ইমিগ্রেশন অফিসার মালাক্কা সেন্ট্রাল বাস টার্মিনাল, দোকান, শপিংমল ও সড়কে যানবাহনে দীর্ঘ সাত ঘণ্টা তল্লাশি চালিয়ে এক হাজার ৬৯৯ বিদেশী শ্রমিকদের আটক করে।

পরে যাচাই-বাছাই শেষে ২৬ জন বাংলাদেশী, ৩৯ জন নেপালী, ৩৪ জন ইন্দোনেশিয়ান, ১৫ জন মিয়ানমার, ভিয়েতনাম ও শ্রীলংকার নাগরিককে তাদের কাছে বৈধ কাগজপত্র না থাকায় গ্রেফতার দেখানো হয়।

Manual4 Ad Code

সারওয়ার ইমিগ্রেশন বিভাগের নেতৃতে মঙ্গল ও বুধবার টানা দুদিন দেশটিতে অবৈধ শ্রমিকের বিরুদ্ধে অভিযান চলে।

Manual7 Ad Code

এক বিবৃতিতে চলতি বছরের শুরুতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলা এই অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code