বার্সাকে হারিয়ে ফাইনালে রিয়াল

প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২২

বার্সাকে হারিয়ে ফাইনালে রিয়াল

Manual4 Ad Code

খেলাধুলা ডেস্ক :
বছরের প্রথম এল ক্লাসিকো জিতলো রিয়াল মাদ্রিদ। নাটকীয় এক ম্যাচে দারুণ লড়াইয়ে বার্সাকে হারিয়ে সুপার কাপের ফাইনাল নিশ্চিত করলো দলটি। চোট কাটিয়ে মাঠে ফেরা ফাতি গোলের দেখা পেয়েছেন, গোল করেছেন করিম বেনজামাও। বুধবার রাতে ম্যাচে স্প্যানিশ সুপার কাপের সেমিতে বার্সাকে ৩-২ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে রিয়াল।

 

Manual1 Ad Code

দারুণ এক ম্যাচ দেখেছেন ফুটবল ভক্তরা। পাঁচ গোলের ম্যাচটির প্রথমার্ধে এসেছে দুই গোল। দুই দলই একটি করে গোল করে সমতায় থেকে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে এসেছে বাকী তিন গোল। শুরুতে এগিয়ে যাওয়া বার্সা, দ্বিতীয়ার্ধেও এগিয়ে যায়। তবে শেষ পর্যন্ত জয় পায়নি দলটি। অতিরিক্ত সময়ে গোল করে ফাইনাল নিশ্চিত করে রিয়াল।

 

Manual8 Ad Code

নির্ধারিত সময়ে ২-২ গোলে ‘ড্র’ থাকা ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেই রিয়ালের জয়ের নায়ক রিয়ালের ভেদে ভালভেরদে। তার জয় সূচক গোলেই ফাইনাল নিশ্চিত করে রিয়াল।

 

Manual1 Ad Code

ম্যাচের প্রথমার্ধের ২৫তম মিনিটেই লিড নেয় রিয়াল। ভিনিসিউস জুনিয়রের গোলে ১-০ গোলে এগিয়ে যায় রিয়াল। প্রথমার্ধেই বার্সাকে সমতায় ফেরান লুক ডি ইয়ং। ম্যাচের ৪১তম মিনিটে স্কোর লাইন ১-১ করে বার্সা। সমতায় ম্যাচ রেখে বিরতিতে যায় দুই দল।

 

বিরতির পর দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলে আবারো লিড নেয় রিয়াল। এবার করিম বেনজামার গোলে ম্যাচের ৭২তম মিনিটে রিয়াল ব্যবধান ২-১ করে। ম্যাচের শেষ দিকে ৮৩তম মিনিটে আনসু ফাতির গোলে বার্সায় সমতায় ফেরে। ফাতি ম্যাচে সমতা আনেন ২-২ গোলে।

 

নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতায় থাকা বছরের প্রথম এল ক্লাসিকো গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেই রিয়ালের জয়ের নায়ক হয়ে যান ফেদে ভালভেরদে। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচের ৯৮তম মিনিটে জয় সূচক গোলটি করেন তিনি। শেষ পর্যন্ত ৩-২ গোলের ব্যবধানের জয় ফাইনাল নিশ্চিত করে রিয়াল।

Manual8 Ad Code

 

স্প্যানিশ সুপার কাপের প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে বার্সা। তাদের প্রতিপক্ষ নির্ধারিত হবে আজ (বৃহস্পতিবার) রাতে। অ্যাথলেটিকো মাদ্রিদ ও অ্যাথলেটিক বিলবাও ম্যাচের জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে রিয়ালের।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code