সিলেট ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০১৬
ডেস্ক নিউজ :: মালয়েশিয়ার কুয়ালালামপুরে একজন প্রবাসী বাংলাদেশি শ্রমিক গতকাল মঙ্গলবার দুপুরে মৃত্যুবরণ করেছেন। কর্মস্থলে ভবন ধ্বসের কারণে বিকালে তিনি মারা যান। একটি নির্মাণাধীন সাইট তামান সেঙ্গাবুতে কাজ করার সময় তার উপর ভবনটি ভেঙ্গে পড়ে। বিকাল ৩টা ৫৭ মিনিটে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
২৮ বছর বয়সী আরেকজন কর্মীকে তার সঙ্গীরা দ্রুত টেনে বের করে হাসপাতালে নিয়ে যান। সিটি ফায়ার এবং রেসকিউ বিভাগের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক (অপারেশন) সামসুল মারিফ সাইবানি বলেন, ঘটনা জানার সাথে সাথে ২০ জন ফায়ার সার্ভিস কর্মী সেখানে পৌঁছে।
ফায়ার সার্ভিস বা দমকল বাহিনির একজন কর্মী জানান, বাংলাদেশি একজন কর্মী ভবন ধ্বসের নিচে প্রায় ৬ মিটার নিচে চাপা পড়ে যায়। তারা সেই কর্মীকে বের করতে অনেক কষ্ট করে। সে মাটির নিচে চাপা পড়ার পাশাপাশি একটি ইটের নিচে আটকা পড়ে যায়।
সন্ধ্যা ৬টা ১০ মিনিটের মাঝে দমকল বাহিনীর লোকেরা সবাইকে সেখান থেকে উদ্ধার করতে সক্ষম হন। বাংলাদেশি সেই কর্মীর মৃত্যু ঘটনাস্থলে নিশ্চিত করা হয়। পরে তার লাশ পুলিশের নিকট হস্তান্তর করা হয়। সামসুল জানান, মাটি নরম করে ফেলার কারণে এই দুর্ঘটনা ঘটে।
Design and developed by ওয়েব হোম বিডি