রাশিয়ার বিপক্ষে খেলবে না পোল্যান্ড

প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২২

রাশিয়ার বিপক্ষে খেলবে না পোল্যান্ড

Manual8 Ad Code

খেলাধুলা ডেস্ক :
ইউক্রেনে বি‌শেষ সামরিক অভিযান পরিচালনা করায় রাশিয়ার বিপক্ষে খেলতে চায় না পোল্যান্ড। বিশ্বকাপের প্লেঅফে আগামী ২৪ মার্চ মস্কোতে মুখোমুখি হওয়ার কথা ছিল দু’দলের।

 

Manual6 Ad Code

পোল্যান্ডের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট জারি কুলেশজ এক ঘোষণায় এ কথা জানান।

Manual8 Ad Code

 

তিনি বলেন, ‘এখন আর কথা বলার সময় নেই। এখন কাজের মধ্য দিয়ে অবস্থান প্রকাশের সময় চলে এসেছে।’

Manual6 Ad Code

 

ফিফার পরিচালনা পরিষদে একই অবস্থান নেওয়ার বিষয়ে চেক রিপাবলিক ও সুইডেনের সঙ্গে পোল্যান্ড আলোচনা করেছে বলে জানান জারি কুলেশজ।

Manual3 Ad Code

 

এ সিদ্ধান্তের প্রশংসা করে পোল্যান্ডের তারকা স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি টুইটারে লিখেছেন, ‌‘এটি সঠিক সিদ্ধান্ত। রাশিয়ার জাতীয় দলের সঙ্গে খেলার কথা চিন্তাই করতে পারছি না। তবে এমন সিদ্ধান্তের জন্য রাশিয়ার ফুটবলার ও ভক্তরা দায়ী নন। কিন্তু আমাদের অবশ্যই এমন ভাব নেওয়া উচিত নয়; যেন কিছুই ঘটেনি।’


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code