সিলেট ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, মার্চ ২, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই বাংলাদেশি। এতে আহত হয়েছেন আরো একজন বাংলাদেশি।
স্থানীয় সময় বুধবার রাতে দেশটির হাইল প্রদেশের তাবুক রোডের দিলহান নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দু’জন হলেন আবুল খায়ের ও দুলাল হোসেন। তাঁদের মধ্যে আবুল খায়েরের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায়। আর দুলাল হোসেনের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায়।
জানা যায়, বুধবার রাতে দুলাল হোসেন দু’জন যাত্রী নিয়ে গাড়ি চালিয়ে হাইল থেকে গন্তব্যে যাওয়ার পথে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন।
দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।
Design and developed by ওয়েব হোম বিডি