মেসিসহ পিএসজির ৪ জনের করোনা

প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২২

মেসিসহ পিএসজির ৪ জনের করোনা

Manual2 Ad Code

খেলাধুলা ডেস্ক :
লিওনেল মেসিসহ পিএসজির চার খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ক্লাবের ওয়েবসাইটে রোববার এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করা হয়েছে। কোভিডে আক্রান্ত অন্য তিন খেলোয়াড় হলেন ডিফেন্ডার হুয়ান বের্নাত, গোলরক্ষক সের্হিও রিকো ও মিডফিল্ডার নাতোঁ।

 

Manual4 Ad Code

এই চারজন স্বাস্থ্য প্রটোকল মেনে আইসোলেশনে আছেন বলে জানানো হয়েছে বিবৃতিতে।

Manual7 Ad Code

 

গত ২৮ নভেম্বরে লিগ ওয়ানে সাঁত এতিয়েনের বিপক্ষে ৩-১ গোলে জেতা ম্যাচে চোটের শিকার নেইমার এখনও আছেন মাঠের বাইরে। পিএসজি জানিয়েছে, ক্লাবের মেডিকেল ও পারফরম্যান্স স্টাফের সদস্যদের সঙ্গে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত ব্রাজিলে চিকিৎসা চালিয়ে যাবেন ২৯ বছর বয়সী এই ফুটবলার। ধারণা করা হচ্ছে, আগামী তিন সপ্তাহের মধ্যে অনুশীলনে ফিরতে পারবেন এই ব্রাজিলিয়ান তারকা।

Manual3 Ad Code

 

ফরাসি কাপের শেষ ৩২-এর লড়াইয়ে সোমবার ভ্যাননার বিপক্ষে মাঠে নামবে মাওরিসিও পচেত্তিনোর দল।

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code