সিলেট ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২২
খেলাধুলা ডেস্ক :
ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান পরিচালনা করায় রাশিয়ার বিপক্ষে খেলতে চায় না পোল্যান্ড। বিশ্বকাপের প্লেঅফে আগামী ২৪ মার্চ মস্কোতে মুখোমুখি হওয়ার কথা ছিল দু’দলের।
পোল্যান্ডের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট জারি কুলেশজ এক ঘোষণায় এ কথা জানান।
তিনি বলেন, ‘এখন আর কথা বলার সময় নেই। এখন কাজের মধ্য দিয়ে অবস্থান প্রকাশের সময় চলে এসেছে।’
ফিফার পরিচালনা পরিষদে একই অবস্থান নেওয়ার বিষয়ে চেক রিপাবলিক ও সুইডেনের সঙ্গে পোল্যান্ড আলোচনা করেছে বলে জানান জারি কুলেশজ।
এ সিদ্ধান্তের প্রশংসা করে পোল্যান্ডের তারকা স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি টুইটারে লিখেছেন, ‘এটি সঠিক সিদ্ধান্ত। রাশিয়ার জাতীয় দলের সঙ্গে খেলার কথা চিন্তাই করতে পারছি না। তবে এমন সিদ্ধান্তের জন্য রাশিয়ার ফুটবলার ও ভক্তরা দায়ী নন। কিন্তু আমাদের অবশ্যই এমন ভাব নেওয়া উচিত নয়; যেন কিছুই ঘটেনি।’
Design and developed by ওয়েব হোম বিডি