এশিয়ান কাপ ও ইন্দোনেশিয়া ম্যাচে বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা

প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, মে ২৬, ২০২২

এশিয়ান কাপ ও ইন্দোনেশিয়া ম্যাচে বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা

Manual4 Ad Code

খেলাধুলা ডেস্ক :
আগামী ১ জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচ খেলবে বাংলাদেশ। পরবর্তীতে এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের চূড়ান্ত পর্ব খেলবে দল। যেটি কিনা ৮ জুন শুরু হয়ে চলবে ১৪ জুন পর্যন্ত। আর এর জন্য ২৭ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

 

Manual3 Ad Code

যেখান থেকে ২৩ জন সদস্য নিয়ে খেলতে যাবে বাংলাদেশ। মূলত দলে ডাক পাওয়া বসুন্ধরা কিংসের হয়ে এএফসি কাপ খেলে আসা চার ফুটবলার ফিট না। ইনজুরি সমস্যা আছে। সেই চার জন হলেন তারিক কাজী, মাসুক মিয়া জনি, মতিন মিয়া ও সুমন রেজা।

 

Manual1 Ad Code

এই চার ফুটবলারকে নিয়েই ২৭ সদস্যের দল দিয়েছেন ক্যাবরেরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর ফিটনেস পরীক্ষা করা হবে তাদের। সেখানে যদি চার জন ফিট থাকেন, তাহলে বাকি ২৩ জনের তালিকা থেকে অন্য চার জনকে বাদ দেওয়া হবে। তবে তাদের ফিট না হওয়ার সম্ভাবনাই বেশি বলে গুঞ্জন রয়েছে।

 

Manual2 Ad Code

এদিকে ইতিমধ্যেই ইনজুরির কারণে বাদ পড়েছেন সাদ উদ্দিন, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। বৃহস্পতিবার ভোর রাত ৩.৪৫টায় ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে জাতীয় দলের। এর আগেই সব নিশ্চিত হয়ে যাবে, কারা যাচ্ছেন দলের সাথে।

 

২৭ সদস্যের বাংলাদেশ দল
গোলরক্ষক : আনিসুর রহমান জিকো, আশরাফুল ইসলাম রানা, মোহাম্মদ নাঈম।

 

Manual2 Ad Code

ডিফেন্ডার : ইয়াসিন আরাফাত, বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, টুটুল হোসেন বাদশা, রিয়াদুল হাসান রাফি, রহমত মিয়া, ইসা ফয়সাল, তারিক কাজী (ফিট সাপেক্ষে)।

 

মিডফিল্ডার : সোহেল রানা, আতিকুর রহমান ফাহাদ, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, রাকিব হোসেন, জামাল ভূঁইয়া, আবু সাইদ, মেরাজ হোসেন, পাপন সিং, মাসুক মিয়া জনি (ফিট সাপেক্ষে)।

 

ফরোয়ার্ড : ফয়সাল আহমেদ ফাহিম, সাজ্জাদ হোসেন, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া (ফিট সাপেক্ষে), সুমন রেজা (ফিট সাপেক্ষে) ও জাফর ইকবাল।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code