সিলেট ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২২
খেলাধুলা ডেস্ক :
আগেরবার ফাইনালে জাপানের কাছেই ৩-১ গোলে হেরেছিলো স্পেন। ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের পরের আসরেই টিক একই ব্যবধানে প্রতিশোধ নিলো স্পেনের মেয়েরা। অনূর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়ন স্প্যানিশ মেয়েরা।
গত আসরে জাপান অনূর্ধ্ব-২০ মেয়ে দল কিশোরীদের বিশ্বকাপের ফাইনালে স্পেনকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলো। এবার ফাইনালে মধুর প্রতিশোধ নিয়ে স্পেনের মেয়েরা ৩-১ গোলে হারিয়েছে জাপানের মেয়েদের।
সোমবার সকালে কোস্টারিকার ন্যাশনাল স্টেডিয়ামে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের প্রথমার্ধেই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার টিকিট প্রায় নিশ্চিত করে ফেলে স্পেন। ৩-০ গোলে এগিয়ে বিরতিতে যায় দলটি। কিশোরীদের বিশ্বকাপের ৮ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন স্প্যানিশ খেলোয়াড় ইমা। ফাইনালেও জোড়া গোল করেছেন তিনি।
ফাইনাল শুরুর পরপরই স্পেন লিড নেয়। ম্যাচের ১২তম মিনিটে ইমা গাবারোর গোলে এগিয়ে যায় দলটি। এগিয়ে যাওয়া স্পেনের হয়ে ব্যবধান আরো বাড়ান সালমা পারাল্লুয়েলো। এর মিনিট পাঁচে পর ম্যাচের ২৭তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান আরো বাড়ান সালমা। স্পেন এগিয়ে যায় ৩-০ গোলে। বড় ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় জাপান।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সাজু আমানোর। দুই মিনিটের মধ্যে গোলেরও দেখা পায় দলটি। ম্যাচের ৪৭তম মিনিটে সাজু আমানোর গোলে জাপান ব্যবধান ৩-১ গোলে। ম্যাচের বাকীটা সময় কোনো দল আর গোলের দেখা না পাওয়াতে ৩-১ গোলে জাপানেক হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন।
Design and developed by ওয়েব হোম বিডি