সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক :
অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি বাহিনীর নিরবচ্ছিন্ন বিমান হামলায় শহীদ ফিলিস্তিনির সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। অসহায় এসব মানুষের মধ্যে অন্তত ২ হাজার শিশু রয়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার (২৩ অক্টোবর) জানিয়েছে- গত ৭ অক্টোবর গাজায় ইসরাইলি বিমান হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৫ হাজার ৮৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
।আরও পড়ুন
সোমবার গাজার অন্তত ৩০০ অবস্থানে বিমান হামলা চালানোর পর ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ পরিসংখ্যান তুলে ধরল। ওই মন্ত্রণালয় বলেছে- শুধু সোমবার একদিনের হামলায় ১৮৪ শিশুসহ ৪৩০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এরআগে রোববার রাতজুড়ে গাজার বিভিন্ন স্থানে ইহুদিবাদী সেনাদের বিমান হামলায় ৬০ ফিলিস্তিনি নিহত হন যাদের মধ্যে এক পরিবারের ১৭ ব্যক্তি রয়েছেন।
মন্ত্রণালয় জানিয়েছে- গত ১৭ দিনে গাজায় ইসরাইলি বর্বরতায় আহত হয়েছেন আরো ১৫,২৭০ ফিলিস্তিনি। এছাড়া, প্রায় ১,৫০০ ব্যক্তি ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে রয়েছেন যাদের ৮৩০ জনই শিশু।
ইসরাইলি বিমান হামলায় এ পর্যন্ত গাজা উপত্যকার হাজার হাজার ভবন মাটির সঙ্গে মিশে গেছে এবং অন্তত ১০ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে শরণার্থীতে পরিণত হয়েছে। গাজাবাসীর জন্য খাদ্য, পানি ও জ্বালানী সরবরাহের সব পথ বন্ধ করে দিয়েছে দখলদার ইসরাইল। সূত্র : পার্সটুডে
(সুরমামেইল/এমকেএইচ)
Design and developed by ওয়েব হোম বিডি