সিলেট ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৬
নিউজ ডেস্ক :: নিউইয়র্কের জ্যামাইকায় নাজমা বেগম নামে ৬০ বছর বয়সী এক বাংলাদেশি নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সময় বুধবার রাত ১০টার দিকে জ্যামাইকার ১৬০-১২ নম্বর নরমাল রোডে এ হত্যাকাণ্ড ঘটে।
স্থানীয় বাংলা টেলিভিশন চ্যানেল টাইম টিভির ফেসবুক পাতায় খবরটি প্রাথমিকভাবে তুলে ধরা হয়। পরে নিউইয়র্ক থেকে একাধিক বাংলাদেশি সাংবাদিক বিষয়টি নিশ্চিত করেন।
তারা জানিয়েছেন এ হত্যাকাণ্ডের ধরন এখনও অস্পষ্ট। কারণও জানা যায়নি। তবে পুলিশ খবর পেয়েই তৎপর হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি