৪ শিশু হত্যা মামলায় আরো ২ জনের সাক্ষ্যগ্রহণ

প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৬

৪ শিশু হত্যা মামলায় আরো ২ জনের সাক্ষ্যগ্রহণ

Manual2 Ad Code
imagesসুরমা মেইল নিউজ :: হবিগঞ্জের চাঞ্চল্যকর চার শিশু হত্যা মামলায় আরো দুইজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। সোমবার জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহর আদালতে তাদের সাক্ষ্য গ্রহণ করা হয়। তারা হলেন- কাজল মিয়া ও মিজান। দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আদালতে তাদের সাক্ষ্য রেকর্ড করা হয়।
বাদীপক্ষে আইনজীবী ছিলেন ত্রিলোক কান্তি চৌধুরী বিজন এবং আসামিপক্ষে ছিলেন চৌধুরী আশরাফুল বারি নোমান।
আদালত সূত্রে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি নিখোঁজ হয় বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের তাজেল মিয়া (৯), তার চাচাতো ভাই মনির মিয়া (৫), জাকারিয়া আহমেদ শুভ (৬) ও ইসমাইল হোসেন (১১)। ১৭ ফেব্রুয়ারি বাড়ির অদূরে একটি বালুর ছড়া থেকে মাটিচাপা দেয়া অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আব্দাল মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে তৎকালীন ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুকতাদির হোসেন ৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন।
এর মধ্যে আব্দুল আলী বাগাল, তার ছেলে রুবেল মিয়া ও জুয়েল মিয়া, ভাতিজা সাহেদ ও হাবিবুর রহমান আরজু কারাগারে আছেন। তাদের মাঝে আব্দুল আলী বাগাল ছাড়া বাকি ৪ জন হত্যাকাণ্ডের কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ মামলায় পলাতক আছেন উস্তার মিয়া, বেলাল মিয়া ও বাবুল মিয়া।
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code