যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মা ‍ও শিশুর মৃত্যু

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০১৭

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মা ‍ও শিশুর মৃত্যু

Manual6 Ad Code

নিউজ ডেস্ক :: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত মা ‍ও তার শিশু পুত্রের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার বিকেলে ফ্লোরিডার জ্যাকসনভিলের দক্ষিণে আই-৯৫ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

Manual8 Ad Code

ফ্লোরিডা হাইওয়ে প্যাট্রল বিভাগের উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম জানায়, হাইওয়ে ধরে যাওয়ার সময় একটি মাজদা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী একটি গাছে ধাক্কা দিয়ে উল্টে যায়।

Manual6 Ad Code

এ সময় গাড়ির আরোহী কানাডার অন্টারিওর মিসিসোগার বাসিন্দা ৩২ বছর বয়সী নাজিয়া হোসেইন ও তার চার বছর বয়সী শিশু পত্রু আয়ান হক মারাত্মকভাবে আহত হন। দ্রুত হাসপাতালে নেয়ার পথে মারা যান তারা।

এ ঘটনায় ওই গাড়ির আরোহী আরও এক নারী ও এক পুরুষ আহত হন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code