মালয়েশিয়ায় ৩৭ বাংলাদেশি শ্রমিক আটক

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৭

মালয়েশিয়ায় ৩৭ বাংলাদেশি শ্রমিক আটক

Manual1 Ad Code

ডেস্ক নিউজ :: মালয়েশিয়ার ৩৭ বাংলাদেশি শ্রমিককে আটক করেছে পুলিশ। সারাওয়াক প্রদেশে ওই শ্রমিকদের আটক করা হয় বলে জানিয়েছে দেশটির বার্নামা সংবাদ মাধ্যম।

বার্নামা জানায়, রবিবার মুকা শহরের বালিনজিয়ানের একটি নির্মাণ সাইট থেকে অভিযান চালিয়ে ১৮৯ জন অবৈধ শ্রমিককে আটক করা হয়।

Manual6 Ad Code

ইমিগ্রেশন বিভাগের মুখপাত্র মাসপাউন বোলহাসান বলেন, তার বিভাগের উপপ্রধান রোসলিয়া কাসিমের নেতৃত্বে ভোর ৫টা এবং সকাল সাড়ে ৮টা নাগাদ ওই অভিযান চালানো হয়।

Manual3 Ad Code

এক বিবৃতিতে বোলহাসান বলেন, বিভিন্ন অপরাধে ১৫৮ জন ইন্দোনেশিয়ান, ১২৭ জন চীনা, ৪৩ জন ভারতীয়, ৩৭ জন বাংলাদেশি, ৭ জন ফিলিপাইনো, ১ জন লঙ্কান এবং ৩ জন স্থানীয় নাগরিককে আটক করা হয়েছে।

Manual5 Ad Code

আটককৃতদের মধ্যে ১১৯ জন পুরুষ এবং ২ জন নারীর কাছে কোনো বৈধ ভ্রমণ নথি পাওয়া যায়নি বলেও জানান তিনি। ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ৬(১) (সি) অনুচ্ছেদ মতে যা অপরাধ বলে গণ্য যোগ করেন তিনি।

Manual8 Ad Code

তিনি আরও জানান, ভিসার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও অবস্থান করায় একই আইনের ১৫(১) (সি) অনুচ্ছেদ বলে ৪১ ইন্দেনেশিয়, ৩ ভারতীয় এবং ২ ফিলিপাইনো নাগরিককে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে বাংলাদেশি আটক বাংলাদেশি নাগরিকদের পরিচয় জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code