ত্রিভূজ প্রেমের বলি কলেজছাত্র রওনক : প্রেমিকাসহ গ্রেপ্তার ৫

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৮

ত্রিভূজ প্রেমের বলি কলেজছাত্র রওনক : প্রেমিকাসহ গ্রেপ্তার ৫

Manual5 Ad Code

উদঘাটিত হলো শাখাঁরীবাজার হলি উৎসবে প্রাণ যাওয়া কলেজ ছাত্র রওনক হত্যার রহস্য। পুলিশি তদন্তে বেরিয়ে এলো রওনক হত্যার নেপথ্যে ত্রিভূজ প্রেমের কাহিনী। সেই সঙ্গে হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের মধ্যে পাঁচজনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।

Manual7 Ad Code

রওনক হত্যাকান্ডে জড়িত প্রেমিকাসহ ৫জনকে আটক করেছে পুলিশ।

Manual3 Ad Code

গ্রেফতারকৃতরা হলো- রিয়াজ আলম ওরফে ফারহান, মো: ফাহিম আহম্মেদ ওরফে আব্রো, মো: ইয়াসিন আলী, মো: আল আমিন ওরফে ফারাবী খাঁন ও মোসা: লিজা আক্তার ওরফে মাইসা আলম। হত্যাকান্ডে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে লালবাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইব্রাহীম খান রওনক হত্যা রহস্য উদঘাটন সম্পর্কে বলেন, মাইশা নামের একজন মেয়ের সাথে রওনক এর সম্পর্ক ছিল। রওনক উক্ত সম্পর্ক ছিন্ন করে তুহু নামক এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করে। তুহুকে অপর একজন ছেলেও পছন্দ করত। এ বিষয় নিয়ে ভিকটিম রওনক এর সহিত ঐছেলের কথা কাটাকাটি ও উত্যপ্ত বাক্য বিনিময়সহ ঘটনার সূত্রপাত হয়। তুহুর প্রেমিক রওনক এর উপর প্রতিশোধ নেওয়ার জন্য হলি উৎসবকে বেছে নেয়। রওনককে হলি উৎসবে আনার জন্য মাইশাকে ব্যবহার করে ঐ ছেলে।

Manual4 Ad Code

ছেলে হারানো মায়ের আহাজারি।

গত ১লা মার্চ ওই ছেলে তার বন্ধুদের একটি গ্রুপ নিয়ে ঘটনার ৩০থেকে ৪০ মিনিট পূর্বে লক্ষীবাজার কেএফসি এর সামনে একত্রিত হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য পরিকল্পনা করে। পরবর্তী সময়ে রওনক তার ৭/৮ জন বন্ধুসহ শনি মন্দিরের সামনে আসলে পূর্বের পরিকল্পনা অনুযায়ী ঘাতকরা রওনককে একপাশে ডেকে নিয়ে যায়। এক পর্যায়ে তারা ইচ্ছাকৃতভাবে রওনকের সঙ্গে বাকবিতন্ডায় লিপ্ত হয়। এদের মধ্যে কয়েকজন ছেলে ছুরি দিয়ে উপুর্যুপুরি আঘাত করে। পরবর্তী সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় রওনক মারা যায়।

ডিসি লালবাগ আরো বলেন, হত্যাকান্ডের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের সনাক্ত করা হয়েছে। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। অচিরেই তাদের গ্রেফতার করা সম্ভব হবে।

নিহত রওনক আজিমপুর নিউ পল্টন লাইন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code