অফিসে বসেও নিজেকে ফিট রাখুন ৫ কৌশলে

প্রকাশিত: ২:২১ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০১৬

অফিসে বসেও নিজেকে ফিট রাখুন ৫ কৌশলে

Manual6 Ad Code

download (4)লাইফস্টাইল ডেস্ক : অফিসে বসে থেকে একটানা কাজ করার ফলে পিঠে, কোমরে, পায়ে ব্যাথায় ভোগেন অনেকে। আরও মারাত্মক রোগে আক্রান্ত হওয়াও অস্বাভাবিক নয়। পাঁচটি ব্যায়াম জেনে রাখুন, যা আপনাকে রাখবে ফিট –

১। নিজের ঘাড়টিকে প্রথমে ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাটার মতো, তারপরে অ্যান্টি-ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাটার বিপরীত দিকে পাঁচবার করে ঘোরান। আস্তে আস্তে এই সংখ্যা বাড়ান।

Manual6 Ad Code

২। নিজের মাথা কাত করে ঘাড়ের সঙ্গে নিজের কানটি দিয়ে স্পর্শ করুন। এইভাবে ৫ সেকেন্ড রাখুন। তারপরে আস্তে আস্তে মাথ সোজা করুন। ফের অন্যদিকের ঘাড়ে মাথা রেখে একই পদ্ধতিতে কান দিয়ে ঘাড় স্পর্শ করুন। এবার মাথাটা সামনের দিকে ঝুঁকিয়ে চিবুক দিয়ে নিজের বুক স্পর্শ করুন। তারপরে মাথা পিছনের দিকে হেলিয়ে দিয়ে ফের একইভাবে সামনের দিকে মাথা ঝুঁকিয়ে দিন। দিনে দুই তিনবার এই পদ্ধতির পুনরাবৃত্তি করুন।

Manual7 Ad Code

৩। বসার চেয়ারটা যতটা সম্ভব নিজের ডেস্কের দিকে এগিয়ে নিন। এবারে নিজের পিঠ সোজা করে বসুন। এমনভাবে বসবেন যাতে নিজের থাই দু’টি আপনার শরীরের অনুপাতে নব্বই ডিগ্রিতে থাকে। এবারে নিজের পায়ের পাতা দুটি দিয়ে মেঝেতে চাপ দিন। এক মিনিট এভাবে মেঝেতে চাপ দিতে থাকুন।

৪। চেয়ারে বসেই নিজের কোমরের নিচের অংশটুকু উপরের দিকে টানুন। এইভাবে দশ সেকেন্ড ধরে রাখুন। কোমরের নিচটা যতক্ষণ না রিল্যাক্সড লাগছে, ততক্ষণ এই ব্যায়ামটা করতে থাকুন।

Manual7 Ad Code

৫। নমস্কার করার ভঙ্গিমায় দুটি হাত মিলিত করুন। কনুই দুটি যেন সোজাই থাকে। যতক্ষণ না হাতের উপরের অংশগুলো ধরে যাচ্ছে, হাতের একটি তালু দিয়ে অন্য তালুর উপরে চাপ দিন। মোটামুটি তিরিশ সেকেন্ড পরে হাতের তালু দুটো আলগা করুন। খেয়াল রাখবেন, হাত দুটো যেন শরীরের কাছাকাছি থাকে। কনুই দুটোও যেন শরীরের সঙ্গে বা একটির সঙ্গে আর একটি লেগে না থাকে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code