ইফতারে আম ও খেজুরের লাচ্ছি

প্রকাশিত: ২:৪০ পূর্বাহ্ণ, জুন ৩, ২০১৮

ইফতারে আম ও খেজুরের লাচ্ছি

Manual1 Ad Code

ইফতার আইটেমে কোনো না ফল থাকেই। সারাদিনের ক্লান্তি দূর করা আর পুষ্টির চাহিদা মেটাতে ফলের কোনো জুড়ি নেই। ফল এমনিতে খেতে হয়তো প্রতিদিনি ভালো নাও লাগতে পারে। তাই ফল দিয়ে রুচির পরিবর্তন হলে, ইফতারও হবে জমকালো। ফল দিয়ে তৈরি করে নিতে পারেন লাচ্ছি, এবং তা খুব সহজে ঘরে বসেই।

পাকা আমের লাচ্ছি

এই গরমে পাকা আম আমাদের পুরো তেষ্টা মিটিয়ে দিতে পারে। তাই পাকা আম দিয়েই বানিয়ে ফেলুন লাচ্ছি।

Manual7 Ad Code

উপকরণ : দুধ ১ লিটার, পাকা আমের টুকরো দেড় কাপ, ভ্যানিলা বা ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম ২ স্কুপ, দই আধা কাপ, পানি আধা লিটার, বরফ টুকরো ১ কাপ, চিনি ৩ টেবিল চামচ।

প্রণালী : সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে ভালো করে ব্লেন্ড করুন। আমের টুকরো ভালোভাবে মিশে না যাওয়া পর্যন্ত ব্লেন্ড করবেন। এবার গ্লাসে ঢেলে বরফ টুকরো দিয়ে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন খুবই সুস্বাদু এই মজাদার পাকা আমের লাচ্ছি।

Manual8 Ad Code

প্রয়োজন হলে বাড়তি পানি মিশিয়ে লাচ্ছির ঘনত্ব কমিয়ে ফেলতে পারেন। এরপর পরিবেশনের জন্য আমের কুঁচি বা পুদিনা পাতা দিয়ে মনের মতো করে সাজিয়ে নিন।

Manual8 Ad Code

খেজুরের লাচ্ছি

আমরা তো ইফতারে এমনিতেই খেজুর খাই। আজ দেখি কীভাবে খেজুর দিয়ে লাচ্ছি বানাবেন-

Manual1 Ad Code

উপকরণ : খেজুর ১৫/১৬টি, কাজু বাদাম- কয়েকটি, টক দই অথবা মিষ্টি দই- ১ কাপের মতো, দুধ- আধা কাপ, বরফ কুচি- ১ কাপ, চিনি- ২ টেবিল চামচ, কয়েকটি পেস্তাবাদাম কুচি দিন স্বাদ বাড়াতে।

প্রণালী : খেজুরের বিচি ছাড়িয়ে ৪ ঘণ্টার জন্য দুধে ভিজিয়ে রাখুন। তবে খেজুর একদম নরম হলে ভিজিয়ে না রাখলেও চলে। এবার ভিজিয়ে রাখা খেজুর দুধসহ ব্লেন্ডারে নিয়ে নিন। এরপর এতে এক এক করে টক দই, চিনি, কাজু বাদাম, বরফ ও দুধ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করার পর লাচ্ছি বেশি পাতলা মনে হলে দই দিতে পারেন আরও। আর যদি বেশি ঘন হয়ে যায় তাহলে একটু দুধ মিশিয়ে দিন। এবার গ্লাসে ঢেলে পরিবেশন করুন স্বাস্থ্যকর খেজুরের লাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code