ই্ফতারে আমের কাস্টার্ড, স্বাদে অনন্য

প্রকাশিত: ৪:৫২ পূর্বাহ্ণ, জুন ২৫, ২০১৬

ই্ফতারে আমের কাস্টার্ড, স্বাদে অনন্য

Manual1 Ad Code
aim-2
লাইফস্টাইল ডেস্ক : ইফতারের সময় মূলত আমরা মিষ্টি কিছু খেতে স্বাচ্ছন্দ্যবোধ করি। তাই আমের কাস্টার্ড তৈরি করে রাখতে পারেন। এটি স্বাস্থ্যের জন্য উপকারী, পাশাপাশি স্বাদেও অনন্য। আমের কাস্টার্ড খুব সহজেই তৈরি করা যায়। নিম্নে এর তৈরি প্রণালী বর্ণনা করা হল।
উপকরণ:-
১. পাকা আম- ৩/৪ টি (২০০ গ্রাম)
২. ভ্যানিলা কাস্টার্ড পাউডার- ১ টেবিল চামচ
৩. দুধ- ৫০ মিলিলিটার
৪. ফ্রেশ ক্রিম- ৫০০ মিলিলিটার
৫. চিনি- ১/৪ কাপ
উপকরণ:- প্রথমে আমের খোসা ছাড়িয়ে নিয়ে আম ছোট ছোট করে কেটে নিন। আমগুলো ভাল করে থেতলিয়ে নিন। এবার এতে কাস্টার্ড পাউডার মিশিয়ে নিন। কোনো পানি মেশাবেন না। এবার, এতে অর্ধেক দুধ মিশিয়ে নিন। বাকি অর্ধেক দুধ গরম করে নিন। এতে কাস্টার্ড পাউডার মিশিয়ে নিন। এবার চিনিও মিশিয়ে নিন। এরপর আমের সাথে এই মিশ্রণ ও ক্রিম ভাল করে মিশিয়ে নিন। ৪ থেকে ৬ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। ইফতারের সময় সকলের সামনে পরিবেশন করুন আমের কাস্টার্ড।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code