চুল পড়ে যেসব কারণে

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৭

Manual2 Ad Code

লাইফস্টাইল ডেস্ক :: কমবেশি সবারই চুল পড়ে। ত্বকের গ্রন্থি থেকে অতিরিক্ত তেল নিঃসরণ হয়ে চুল তৈলাক্ত হয়ে পড়ে। এ ছাড়া চুলের গোড়ার ঘাম না শুকানো, অতিরিক্ত তেলযুক্ত খাবার খাওয়া, চুলের ধরনের সঙ্গে মানানসই নয় এমন শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহারের কারণে সাধারণত চুল পড়ে। অনেকের আবার বংশগত কারণেও চুল পড়ে। দৈনিক ১০০ চুল পড়লে সেটা স্বাভাবিক। এর বেশি হলে কোনো সমস্যার কারণে চুল পড়ছে।

নারী-পুরুষ উভয়েরই চুল পড়া সমস্যা দেখা যায়।

পুরুষের চুল পড়া সমস্যা :

Manual1 Ad Code

ছেলেদের চুল পড়ে যাওয়া বা টাক সমস্যা নিয়ে অনেকেই বিব্রত বা বিরক্ত। চিকিৎসা শাস্ত্রে বলা হয়, চুলপড়ার কারণ বংশগত বা হরমোনজনিত।

ছেলেদের চুলপড়া বা এনড্রোজেনিক এলোপিসিয়ার মূল কারণ ডাইহাইড্রক্সি টেস্টোসটেরন বা ডিএইচটি। ডিএইচটি একটি পুরুষ হরমোন। পুরুষ হরমোন টেস্টোসটেরন থেকে আলফারিজাকটেজ এনজাইমের সাহায্যে তৈরি হয় ডিএইচটি।

ডিএইচটি চুলের ফলিকলের গোড়ায় গিয়ে চুলের বৃদ্ধি রোধ করে এবং রক্ত সঞ্চালন কমিয়ে দেয়। এভাবেই চুল পড়তে শুরু করে। সুতরাং ডিএইচটি বেড়ে গেলে চুল পড়তে শুরু করে এবং একপর্যায়ে টাকের সৃষ্টি হয়।

Manual8 Ad Code

নারীদের চুল পড়া সমস্যা :

পুরুষদের চেয়ে নারীদের চুল বেশি পড়ে। নারীদের টাক না পড়লেও চুল পাতলা হয়ে যাওয়ার প্রবণতা খুব বেশি। আমাদের সমাজে সুন্দর স্বাস্থ্যোজ্জ্বল চুল না হলে নারীদের ‘সুন্দরী বা সুশ্রী’ বলা হয় না। অল্প বয়সে চুল না ঝরে পড়লেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুল পড়ার হার বেড়ে যায়। নানা কারণে মেয়েদের চুল পড়তে পারে।

Manual5 Ad Code

হরমোন : থাইরয়েড হরমোনের তারতম্যের কারণে চুল পড়ে। এ ছাড়া ইস্ট্রোজেনের কারণেও চুল পড়তে পারে। তবে হরমোনজনিত সমস্যার চিকিৎসা করালে চুলপড়া বন্ধ হয়।

সন্তান জন্মদান : সন্তান জন্মদানের পরবর্তী ৩ মাস নারীদের প্রচুর চুল পড়তে পারে। এটিও হরমোনের কারণেই হয়ে থাকে। প্রাকৃতিকভাবেই হরমোন সঠিক মাত্রায় চলে আসার পর চুলপড়া বন্ধ হয়ে যায়। তবে খুব বেশি চুল পড়ে পাতলা হয়ে গেলে চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।

শারীরিক অসুস্থতা, অপারেশন হওয়া ও মানসিক চাপ চুল পড়ার অন্যতম কারণ। এ সময় নতুন চুল গজায় না এবং চুল বাড়েও না। অর্থাৎ ছয় মাস সময় লাগে চুল স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে। তবে শারীরিক ও মানসিক চাপ খুব বেশি এবং দীর্ঘস্থায়ী হলে ছয় মাসের বেশি সময় ধরে চুল পড়তে পারে। রক্তস্বল্পতা এবং থাইরয়েডের সমস্যায়ও চুল পড়ে। তাই খুব বেশি চুল পড়লে রক্ত পরীক্ষা করা এবং রোগ নির্ণয় করা প্রয়োজন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code