দারুণ সুস্বাদু কচু নারকেল ভর্তা

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, মে ২৬, ২০১৬

দারুণ সুস্বাদু কচু নারকেল ভর্তা

Manual8 Ad Code

vorta

Manual3 Ad Code

মাছ-মাংস খেতে খেতে কি বোর হয়ে গেছেন? আর কিছুই খেতে ভাল লাগছে না? জেনে নিন আমাদের আজকের রেসিপি দারুণ সুস্বাদু কচু নারকেল ভর্তা। খুব সহজে ও ঝামেলা ছাড়াই তৈরি করা যায় এটি। রইলো রেসিপিটি।

উপকরণ

১। কচু কিমা ১ কাপ, ২। নারকেল বাটা আধা কাপ, ৩। পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, ৪। শুকনো মরিচ ভাজা ৩-৪টি, ৫। সরিষার তেল ১ টেবিল চামচ, ৬। পুদিনাপাতা কুচি অল্প পরিমাণ, ৭। লবণ স্বাদমতো।

Manual4 Ad Code

প্রস্তুত প্রণালি :

প্রথমে এক টুকরো কচুকে পুড়িয়ে বা সিদ্ধ করে ভালো করে মাখিয়ে কিমা তৈরি করুন। একটি ফ্রাইপ্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি, শুকনা মরিচ কুচি দিয়ে বাদামি করে ভেজে তাতে কচু কিমা ও নারকেল বাটা দিয়ে নামিয়ে নিন। এবার পুদিনাপাতা কুচি ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে গরম ভাতে পরিবেশন করুন মুখরোচক কচু নারকেল ভর্তা।

Manual5 Ad Code

বিঃ দ্রঃ মজার মজার রেসিপি ও টিপস, রেগুলার আপনার ফেসবুক টাইমলাইনে পেতে লাইক দিন আমাদের ফ্যান পেজ সুরমা মেইল ডটকম-এ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code