দেরী না করে দেখে নিন এই টিপসগুলো…

প্রকাশিত: ১:৪৩ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০১৮

দেরী না করে দেখে নিন এই টিপসগুলো…

Manual5 Ad Code

সুন্দর থাকা মানে নায়িকাদের মতো সেজেগুজে থাকা নয়। সারা দিন রূপচর্চা নিয়ে পরে থাকা নয়। আসলেই কী শুধু মুখের যত্ম, হাত, পা, চুল মিলিয়ে সবকিছুর পরিচর্যা। শুধু কি রূপচর্চা করলেই সুন্দর দেখায়? মূলত; রূপচর্চার দাওয়াইটা কী? রূপচর্চার দাওয়াইটা হলো মনের চর্চা। মানে হলো সুন্দর হাসি খুশি আর হাস্যজ্জল প্রাণ।

আজ কিছু ঘরোয়া কিছু টিপস দেখে নিন। যা আপনার প্রতিদিনই ট্রাই করা প্রয়োজন।

১. কনুইতে কালো ছোপ দূর করতে লেবুর খোসায় চিনি দিয়ে ভালো করে ঘষে নিন। এতে দাগ চলে গিয়ে কনুই নরম হবে।

২. যাদের হাত খুব ঘামে তারা এই সমস্যা থেকে মুক্তি পেতে লাউয়ের খোসা হাতে লাগিয়ে রাখুন কিছুক্ষণ।

৩. অতিরিক্ত শুষ্কতা থেকে মুক্তি পেতে মধু, দুধ ও বেসনের পেষ্ট মুখে লাগান নিয়মিত। এতে ত্বকের বলিরেখা দূর হয়ে যাবে।

৪. ঠোটেঁ কালো ছোপ পড়লে কাঁচা দুধে তুলো ভিজিয়ে ঠোটেঁ মুছবেন। এটি নিয়মিত করলে ঠোটেঁর কালো দাগ উঠে যাবে।

৫. মুখের বাদামী দাগ উঠাতে পাকা পেঁপে চটকে মুখে লাগান, পরে ধুয়ে ফেলুন।

৬. লিগমেন্টেশন বা কালো দাগ থেকে মুক্তি পেতে আলু, লেবু ও শসার রস এক সঙ্গে মিশিয়ে তাতে আধ চা চামচ গ্লিসারিন মিশিয়ে যেখানে দাগ পড়েছে সেখানকার ত্বকে লাগান।

৭. সমপরিমান তুলসী পাতার রস ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে দুই বেলা নিয়মিত মুখে লাগান যেকোন দাগ মিলিয়ে যাবে।

Manual1 Ad Code

৮. তৈলাক্ত ত্বকে ঘাম জমে মুখ কালো দেখায়। এক্ষেত্রে ওটমিল ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে রাখবেন আধা ঘন্টা। আধা ঘন্টা পর ঠান্ডা পানিতে মুখ ধুয়ে নিন।

৯. টমেটোর রস ও দুধ একসঙ্গে মিশিয়ে মুখে লাগালে রোদে জ্বলা ভাব কমে যাবে।

১০. নিঃশ্বাসের দুগন্ধ থেকে মুক্তি পেতে নিয়মিত দুই কোয়া করে কমলালেবু খান। দুই মাস পর এ সমস্যা আর থাকবেনা।

১১. ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য প্রতিদিন ১৫ গ্রাম করে মৌরি চিবিয়ে খান। খুব কম সময়ে রক্ত শুদ্ধ হয়ে ত্বক উজ্জ্বল হয়ে উঠবে।

১২. মুখে কোন র‌্যাশ হলে অড়হর ডাল বাটা পেষ্ট লাগান র‌্যাশের উপর। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। দাগ থাকবেনা।

১৩. পিঠের কালো ছোপ তুলতে ময়দা ও দুধ এক সঙ্গে মিশিয়ে পিঠে দশ মিনিট ধরে ঘষবেন। এটা নিয়মিত করলে পিঠের ছোপ উঠে যায়।

১৪. ত্বকে তাৎক্ষনিক লাবণ্য আনতে একটা ভেষজ রুপটান আছে। আধা চা চামচ লেবুর রস, এক চা চামচ মধুর সঙ্গে মিশিয়ে মুখে ও গলায় লাগান। পনের মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটা আপনার ত্বককে আদ্র রাখবে।

Manual8 Ad Code

১৫. হাত পায়ের সৗন্দর্য্য অক্ষুন্ন রাখতে হাতে ও পায়ে আপেলের খোসা ঘষে নিন। এতে হাত ও পা অনেক বেশী ফর্সা দেখাবে।

১৬. মুখের ব্রণ আপনার সৌন্দর্য্য নষ্ট করে। এক্ষেত্রে রসুনের কোয়া ঘষে নিন ব্রণের উপর। ব্রণ তাড়াতাড়ি মিলিয়ে যাবে।

Manual1 Ad Code

১৭. পায়ের গোড়ালি ফাটলে পেঁয়াজ বেটে প্রলেপ দিন এ জায়গায়।

১৮. চুল পড়া বন্ধ করতে মাথায় আমলা, শিকাকাই যুক্ত তেল লাগান।

১৯. হাড়িঁ-বাসন ধোয়ার পরে হাত খুব রুক্ষ হয়ে যায়। এজন্য বাসন মাজার পরে দুধে কয়েক ফোঁটা লেবু মিশিয়ে হাতে লাগান। এতে আপনার হাত মোলায়েম হবে।

আসলে ঝলমলে চেহারা মানে ঝকঝকে-তকতকে চেহারা নয়। আপনি কেমন আছেন? এর উত্তর মুখে না দিয়েও চেহারা দিয়ে বোঝানো যায়। অন্তত সেজন্যই নিজেকে প্রানবন্ত ও হাস্যজ্বল রাখা চাই।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code