নরম গোলাপি ঠোঁট পেতে ৭টি টিপস

প্রকাশিত: ৪:৫১ পূর্বাহ্ণ, জুন ২১, ২০১৬

নরম গোলাপি ঠোঁট পেতে ৭টি টিপস

Manual1 Ad Code

download (6)

Manual6 Ad Code

লাইফস্টাইল ডেস্ক : প্রত্যেকেই চান ঠোঁট হোক নরম এবং গোলাপি। সকলের ঠোঁট জন্মসূত্রে এমন হয় না। জিনগত ও কিছুটা জীবনযাপনের ধরনের ওপরেও নির্ভর করে ঠোঁটের রং। আবার অনেকের ঠোঁট গোলাপি হলেও অনেক রুক্ষ। কিছু ঘরোয়া টিপস রয়েছে যা নিয়মিত ব্যবহার করলে ঠোঁট হয়ে উঠবে নরম ও গোলাপি। তবে যাদের ঠোঁট জেনেটিক কারণে কালচে তাদের ক্ষেত্রে শুধু এই টোটকায় কাজ হবে না। তারা ভালো বিউটিশিয়ানের সাথে যোগাযোগ করুন।

 ১। একটি পাত্রে এক চামচ মধু ও এক চামচ লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি তুলো দিয়ে ঠোঁটে লাগান। এক ঘণ্টা রেখে ঠাণ্ডা পানিতে ধুয়ে ফেলুন। তাড়াতাড়ি ফল পেতে দিনে একাধিকবার করুন।

Manual6 Ad Code

২। ডিসপেনসারি থেকে ভালো কোম্পানির গ্লিসারিন কিনে আনুন। প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে তুলো দিয়ে গ্লিসারিন লাগান ঠোঁটে। সকালে দেখবেন ঠোঁট অত্যন্ত নরম হয়ে গিয়েছে।

Manual8 Ad Code

৩। শশা চিপে তার রসটি তুলোয় করে ঠোঁটে লাগান। দিনে দু’তিনবার করতে পারেন কোনো ক্ষতি হবে না।

৪। অনেক সময় মৃতকোষ জমে ঠোঁট কালো হয়ে যায়। আলগা মৃতকোষ তুলতে নরম টুথব্রাশ দিয়ে আলতো করে চক্রাকারে ঠোঁটের ওপর বোলান। পাঁচ মিনিট পরে পানি দিয়ে ধুয়ে লিপ বাম লাগান।

৫। ঠোঁট শুকিয়ে কালচে ছাল ঠোঁটের উপর বসে গেলে একটি পাত্রে মধু এবং চিনি মিশিয়ে স্ক্রাব প্যাক তৈরি করুন। তারপর আঙুলের ডগায় নিয়ে আস্তে আস্তে ঘষুন।

Manual3 Ad Code

৬। সপ্তাহে একদিন হলুদ ও দুধের প্যাক তৈরি করে ঠোঁটে লাগান। কিছুক্ষণ রাখার পরে শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন ও লিপ বাম লাগান।

৭। প্রচুর পরিমাণে পানি খান। শরীরে পানির পরিমাণ যত বেশি থাকবে ততই ঠোঁট আর্দ্র থাকবে ও নরম হবে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code