সিলেট ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৫ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০১৬
লাইফস্টাইল ডেস্ক : ভারতীয় জ্যোতিষের একটি বিশিষ্ট শাখা সামুদ্রিক শাস্ত্র। ‘সামুদ্রিক’, অর্থাৎ মুদ্রা বা লক্ষণ দেখেই বিচার হয়ে থাকে এই শাস্ত্রে। গ্রহলক্ষণ বা জন্মপত্রিকায় যাওয়ার আগে সামুদ্রিক বিচার সম্পন্ন করতেন জ্যোতিষীরা। এই সময়ে সামুদ্রিক বিদ্যার চল কমে এলেও অনেকেই আস্থা রাখেন এই পদ্ধতির উপরে। সত্যাসত্য বিচার পরে। একটা কথা এই সিদ্ধান্তগুলি থেকে প্রাঞ্জল যে, কতটা খুঁটিয়ে মানব শরীরকে লক্ষ করেছিলেন শাস্ত্রকাররা, তা বোঝা যায় এই ‘বিচার’গুলিতে।
এখানে সামুদ্রিক শাস্ত্রে উল্লিখিত একটি বিশেষ সিদ্ধান্ত নিয়ে আলোচনা রাখা হল। বিষয়টি মেয়েদের পা। স্ত্রীয়াশ্চরিত্রম নাকি পদপল্লবেই প্রস্ফূটিত। দেখা যাক, সামুদ্রিক জ্যোতিষ কী বলে।
• যে নারীর পায়ের পাতা নরম, মোলায়েম, উষ্ণ, হালকা গোলাপি রঙের এবং ঘামহীন, তারা যৌনজীবনে সুখী। কিন্তু জীবনে দুর্দশাগ্রস্ত হওয়ার সম্ভাবনা তাদের রয়েছে।
Manual1 Ad Code• যে নারীর পায়ের পাতায় শঙ্খ, চক্র, পদ্ম, পতাকা বা মৎস্য চিহ্ন রয়েছে, তাদের রাজরানি হওয়ার যোগ রয়েছে। কিন্তু ইঁদুর, সাপ অথবা কাক চিহ্নযুক্তাদের কপালে দারিদ্র্যযোগ রয়েছে।
• যে নারীর পায়ের নখ গোলাপি রঙের, মোলায়েম এবং কিছুটা বেরিয়ে থাকা ও গোলাকৃতি, তাদের জীবনে সুখ ও সম্পদ অবশ্যম্ভাবী। কালো ও ভাঙা নখের মালিকানাদের ক্ষেত্রে ঠিক উল্টোটা।
• যে নারীর পায়ের বুড়ো আঙুল ছোট, তাদের আয়ু কম।
• যে নারীর পায়ের পাতার তলদেশ এবড়ো-খেবড়ো, তারা জটিল চরিত্রের।
• বুড়ো আঙুল আর পায়ের পাতার তলদেশের মধ্যেকার কার্ভ যদি বেশি বাঁকানো হয়, তবে ধরে নিতে হবে তার আর্থিক অবস্থা সাধারণ।
Manual5 Ad Code• যে নারীর পায়ের আঙুল একটি উপরে আর একটি চেপে থাকে, তার বৈধব্যযোগ থাকতে পারে বলে জানাচ্ছে সামুদ্রিক শাস্ত্র।
• যদি কোনো নারীর পায়ের কনিষ্ঠাঙ্গুল মাটি স্পর্শ না করে, তাহলে তার স্বামীর তাকে ত্যাগ করে অন্য নারী বিবাহের সম্ভাবনা রয়েছে।
• হাঁটার সময়ে যে নারীর পা থেকে ধুলো ছিটকোয়, তিনি পরিবারের লজ্জার কারণ হয়ে দাঁড়াতে পারেন।
• যে নারীর পায়ের বুড়ো আঙুলের থেকে পাশের আঙুলটি বড়, তিনি দাম্পত্যজীবনে সুখী।
• যে নারীর গোড়ালি দৃঢ়, তাঁকে কাঙ্ক্ষা না করাই ভাল। যে নারীর গোড়ালি উঁচু, তাঁর দুশ্চরিত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে।
Manual4 Ad Code
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি