বিছানায় বসেই করা যায় যে ব্যায়ামগুলো

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২২

বিছানায় বসেই করা যায় যে ব্যায়ামগুলো

Manual5 Ad Code

লাইফ স্টাইল ডেস্ক :
শরীর সুস্থ রাখতে এবং ওজন কমাতে নিয়মিত ব্যায়াম করা জরুরি। যারা স্বাস্থ্য সচেতন তারা নিয়মিত ব্যায়াম করে থাকেন। তবে সারা দিন পরিশ্রম করার পর মাঝে মাঝে আলসেমি পেয়ে বসে। ঘুম থেকে তড়িঘড়ি উঠে শারীরিক কসরত করতে ইচ্ছে করে না। এ দিকে ওজন নিয়ন্ত্রণে রাখতে ব্যায়াম না করলেও চলে না। তা হলে উপায়?

 

চিন্তার কিছু নেই। এই সমস্যারও বিকল্প পথ রয়েছে। সকালে উঠে আলস্য লাগলে বিছানায় বসেই চটজলদি করে নিতে পারেন কয়েকটি ব্যায়াম।

 

চলুন জেনে নেয়া যাক সে ব্যায়ামগুলো সম্পর্কে বিস্তারিত-

 

হিপ ব্রিজ
বিছানায় শুয়ে পায়ের সাহায্যে কোমর থেকে নিতম্ব পর্যন্ত তুলুন। হাত দু’টি শরীর স্পর্শ করে পাশে রাখুন। কোমরের মেদ কমাতে সাহায্য করে ‘হিপ ব্রিজ’।

Manual2 Ad Code

 

রোল আপস
ঘুম থেকে উঠে অজান্তেই বিছানায় বসে অনেকে দু-হাত সামনের দিকে প্রসারিত করে পায়ের আঙুল ছোঁয়ার ভঙ্গিতে বসেন। এর পোশাকি নাম ‘রোল আপস’। কোমরের পেশি সচল রাখতে খুবই কার্যকর এই ব্যায়াম।

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

ক্রাঞ্চেস
পেটের অতিরিক্ত মেদ কমাতে ও সবল থাকতে এই ব্যায়াটি করতে পারেন। বিছানায় শুয়ে হাঁটুকে ৯০ ডিগ্রি কোণে বাঁকিয়ে হাত দু’টি মাথার নিচে রাখুন। মাথা ও ঘাড় সামনের দিকে ঝুঁকিয়ে কিছুক্ষণ এই ভঙ্গিতে থাকুন।

 

Manual2 Ad Code

স্ট্রেচিং
দীর্ঘক্ষণ শুয়ে বা বসে থাকার ফলে পেশি স্বাভাবিক নমনীয়তা হারায়। পেশিকে সচল রাখতে হাত, পা মাঝেই মাঝেই প্রসারিত করা নেয়া জরুরি। অফিসে বসে কাজ করার ফাঁকে বা ঘুম থেকে উঠে নিজেকে সচল রাখতে ‘স্ট্রেচিং’ খুবই উপকারী।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code