শীতে কুঁচকে যাচ্ছে চামড়া?

প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৩

শীতে কুঁচকে যাচ্ছে চামড়া?

Manual1 Ad Code

লাইফ স্টাইল ডেস্ক :
শীতে মুখ, হাত কিংবা পায়ের যত্নে সচেতন থাকতে হয়। নয়তো একদিনেই আপনার চামড়া কুঁচকে যেতে পারে। চলুন দেখে নেয়া যাক শীতে হাত নরম রাখতে কী করবেন-

Manual1 Ad Code

 

ময়েশ্চারাইজার লাগান
ত্বককে আদ্র রাখতে প্রতিদিন আপনার হাতে ময়েশ্চারাইজার লাগাতে হবে। আপনাকে যদি পানির কাজ বেশি করতে হয়, তাহলে চেষ্টা করুন দিনে অন্তত ৩ বার ময়েশ্চারাইজার লাগানোর। হ্যান্ড ক্রিমও ব্যবহার করতে পারেন।

 

তেল মালিশ
গোসলের আগে সারা শরীরে তেল মেখে নিন ভালো করে। আপনার হাতেও ভালো করে তেল মালিশ করুন। এতে হাতের চামড়া টানটান থাকবে।

 

Manual8 Ad Code

গ্লাভস পরুন
ঠান্ডা বাতাসের সংস্পর্শে এলে হাত শুকনো দেখায়। তাই আপনি যখনই বাইরে যান তখন গ্লাভস পড়ুন। এমনকী দীর্ঘক্ষণ পানির কাজ করলে বা বাগানের কাজ করলেও শীতে হাতে গ্লাভস পরে নেয়ার চেষ্টা করুন।

 

Manual8 Ad Code

এক্সফোলিয়েট
ত্বকে জমে থাকা মৃত কোষগুলো দূর করতে নিয়মিত এক্সফোলিয়েশন গুরুত্বপূর্ণ। সপ্তাহে অন্তত ১ দিন স্ক্রাব ব্যবহার করুন এবং দুই হাতে আলতোভাবে ঘষুন। ওটস, গ্রিন টি, ঘি, চিনি, দারচিনির গুঁড়ো, মধু, বাদাম, দই ইত্যাদি ভালো এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে।

 

সানস্ক্রিন লাগান
বাইরে যাওয়ার আগে হাতে সানস্ক্রিন লাগাতে ভুলবেন না। অনেকেই মুখে সানস্ক্রিন লাগালেও হাত-পা বাদ দিয়ে যান। এতে হাত কিংবা পা বেশি কালো দেখায় মুখের তুলনায়। শীতকালে ক্রিমবেস সানস্ক্রিন ব্যবহার করতে পারেন।

Manual5 Ad Code

 

(সুরমামেইল/ডি-এমএইচ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code