শীতে হাত ও পায়ের যত্ন নিবেন যেভাবে

প্রকাশিত: ১:২৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ৭, ২০২২

শীতে হাত ও পায়ের যত্ন নিবেন যেভাবে

Manual4 Ad Code

লাইফস্টাইল ডেস্ক :
শীতে ত্বকের পাশাপাশি হাত ও পায়ের যত্ন নিতে হবে। এই সময়ে হাত-পা ফেটে যাওয়া একটি স্বাভাবিক ঘটনা। হাত ও পায়ের সৌন্দর্য রক্ষায় আমরা অনেকেই সচেতন নই। তাই এই শীতে হাত ও পায়ের যত্ন নেওয়ার কিছু ঘরোয়া পদ্বতি জেনে নেওয়া যাক-

Manual6 Ad Code

 

শীতে হাতের যত্ন

  • ১. নিয়মিত হাত পরিস্কার রাখুন, হাতে সাবান লাগানোর পর প্রতিবার অবশ্যই ময়েশ্চারাইজার লাগান।
  • ২. অতিরিক্ত নেইল পলিশ ব্যবহার করা ক্ষতিকর। তাই মাঝে মাঝে নখকে স্বাভাবিক অবস্থায় রাখুন।
  • ৩. সপ্তাহে অন্তত একদিন হাতে প্যাক লাগান। মুলতানি মাটি, চন্দন পাউডার ও গুঁড়াদুধ ১ চামচ করে নিয়ে এর সঙ্গে একটা আস্ত পাকা কলা, দুচামচ মধু ও লেবুর রস মিশিয়ে প্যাক বানিয়ে পুরো হাতে লাগান। কিছুটা শুকিয়ে গেলে ভেজা হাতে ঘষে ঘষে তুলে ফেলুন।
  • ৪. দুধের সঙ্গে ময়দা অথবা বেসন দিয়ে পেস্ট তৈরি করে সপ্তাহে দুই দিন লাগালে হাতের রঙ ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠবে।
  • ৫. সপ্তাহের একদিন ফাইলার দিয়ে নখ ফাইল করুন। সাথে শেপও ঠিক করে নিন। এরপর হালকা গরম পানিতে সামান্য মাইল্ড শ্যাম্পু দিয়ে হাত ৫ মিনিট ভিজিয়ে রাখুন, ব্রাশ দিয়ে ঘষে পরিস্কার করে পানিতে ধুয়ে নিন তোয়ালেতে হাত চেপে মুছে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
  • ৬. ঘরে তৈরি স্ক্র্যাব হিসেবে চিনি এবং লেবুর রস হাতে ঘষুন, যতক্ষণ চিনি মিলে না যায়। এতে হাতের রুক্ষতা দূর হয়ে হাত মসৃণ হবে।

 

Manual7 Ad Code

শীতে পায়ের যত্ন

Manual3 Ad Code

  • ১. গোড়ালির খসখসে ভাব দূর করতে গ্লিসারিন ও গোলাপজল একসঙ্গে মিশিয়ে লাগান।
  • ২. একটি পাত্রে কুসুম গরম পানি নিয়ে পেট্রোলিয়াম জেলি ও লবণ মিশিয়ে পা ডুবিয়ে রাখুন ৩০ মিনিট। তারপর পামিস স্টোন দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করুন। পা ফাটা থেকে মুক্তি পাবেন।
  • ৩. রাতে ঘুমাতে যাওয়ার আগে পায়ে ফুট ক্রিম ম্যাসাজ করুন।
  • ৪. দুই টেবিল চামচ বেবি অয়েল কিংবা অলিভ অয়েলের সঙ্গে চিনি মিশিয়ে পায়ের ত্বকে ম্যাসাজ করুন। হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক উজ্জ্বল হবে।
  • ৫. পেট্রোলিয়াম জেলির সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে হাত-পায়ের নখে ম্যাসাজ করুন। সুতি কাপড় দিয়ে মুছে ফেলুন।

 

সবাই চায় নিজেকে সুন্দর ও আকর্ষণীয় করে উপস্থাপন করতে। তাই এই শীতে মুখের ত্বকের সঙ্গে মিলিয়ে হাত ও পায়ের যত্ন নিন।

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code