সেহরিতে দারুণ মজার চিংড়ি পোলাও

প্রকাশিত: ৬:০০ পূর্বাহ্ণ, জুন ২০, ২০১৬

সেহরিতে দারুণ মজার চিংড়ি পোলাও

Manual5 Ad Code
download (2)
লাইফস্টাইল ডেস্ক : পোলাও খেতে পছন্দ করেন অনেকেই। আবার চিংড়ি মাছও পছন্দ করেন প্রায় সবাই। তাহলে এই পোলাও ও চিংড়ির সমন্বয়ে তৈরি খাবারতো নিশ্চয়ই প্রিয় হবে। তাই আজ নিয়ে এলাম দারুণ মজার চিংড়ি পোলাও রান্নার সহজ রেসিপি। ঝটপট তৈরি করে সেহরিতে প্রিয়জনদের নিয়ে খেতে ভুলবেন না কিন্তু।
উপকরণ:
৫০০ গ্রাম চিংড়ি,
৪০০ গ্রাম সরু চাল,
৫০ মিলিগ্রাম সাদা তেল,
২ টি মাঝারি মাপের পেঁয়াজ স্লাইস করে কাটা,
৪টি লবঙ্গ,
৩টি দারচিনি,
৪টি এলাচ,
১০ কোয়া রসুন কুচি,
২ ইঞ্চি আদা কুচি,
১ টা বড় মাপের টমেটো কুচি,
৩টি কাঁচা লঙ্কাকুচি,
১ চাচামচ হলুদ গুঁড়ো,
২০০ মিলিলিটার নারকেলের দুধ,
২ চাচামচ নুন,
১ চাচামচ চিনি৷
প্রস্তুত প্রণালী: প্রথমে চিংড়ির মাথা ও খোসা ছাড়িয়ে ভাল করে ধুয়ে নিন৷ এবার পাত্রে ৩ কাপ পানি দিয়ে বিশ মিনিট চিংড়িগুলো সেদ্ধ করে নিন৷ এতে সামান্য লবন মিশিয়ে চিংড়ির স্টককে আলাদা করে রাখুন৷
অপরদিকে কড়েইতে তেল গরম দিন৷ পেঁয়াজ কুচি ও চিংড়ি গুলো দিয়ে হালকা বাদামী করে ভেজে নিন৷ এবার তাতে এলাচ, লবঙ্গ, দারুচিনি, আদা, রসুন দিয়ে আরও ১ মিনিট নেড়ে নিন৷ টমেটোকুচি, কাঁচালঙ্কা, হলুদগুড়ো দিয়ে দিন৷ আরও ২ থেকে ৩ মিনিট কষাণ৷
এবার চাল দিয়ে আরও ১ মিনিট ধরে ভালো করে মিশিয়ে নিন৷ এবার চিংড়ির স্টক, নারকেলের দুধ ও সামান্য চিনি দিন৷
ভালো করে মিশিয়ে মাঝারি আঁচে সেদ্ধ করতে দিন৷ চাল সেদ্ধ হয়ে গেলে কড়া থেকে নামিয়ে নিন৷ চিংড়ির পোলাও তৈরি৷ ইচ্ছে মতো গরম গরম পরিবেশন করুন৷
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code