সিলেট ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৫ পূর্বাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৯
লাইফ স্টাইল ডেস্ক : সুখী দাম্পত্য কে না চায়, আপনিও নিশ্চয়ই চান যে আপনার স্ত্রীর সঙ্গে বেশ একটা মধুর সম্পর্ক হবে আপনার। কিন্তু ঠিক কতোটা ভালোবাসেন আপনার স্ত্রী, বুঝতে যদি না পারেন তাহলে অবশ্যই খেয়াল করুন এই লক্ষ্মণগুলো।
দিনের মধ্যে কতোবার স্ত্রী আপনাকে আলিঙ্গন করেন বা চুম্বন করেন সেদিকে লক্ষ্য রাখুন। কেননা ‘ডেইলি মেল’-এ প্রকাশিত একটি প্রতিবেদনে জানা গেছে, এক নতুন সমীক্ষা বলছে যে মহিলারা যদি তাদের স্বামীকে ভালোবাসেন তবে তারা তাদের যখন তখন জড়িয়ে ধরে চুম্বন করেন এবং কম ঝগড়াও করেন।
গবেষণায় দেখা গেছে, সাধারণত পুরুষরা প্রকৃতিগতভাবে মহিলাদের মতো অতোটা রোমান্টিক হন না। তবে কোনো কোনো পুরুষ স্ত্রীর প্রতি ভালোবাসার প্রকাশে ঘরের কাজেও অবদান রেখে নিজেদের প্রেম বুঝিয়েছেন।
১৬৮ জন দম্পতিকে নিয়ে সম্প্রতি একটি সমীক্ষা চালানো হয়। সেখানে দেখা যায় যে পুরুষরা নারীদের কাছে বিভিন্নভাবে তাদের অনুভূতি প্রকাশ করছেন।
ওই সমীক্ষায় দেখা গেছে, নারীরা যে পুরুষদের ভালোবাসেন তাদের সঙ্গে ঝগড়া কম করতেই পছন্দ করেন এবং যখন তখন নিজেদের প্রেম বোঝাতে চান। অন্যদিকে পুরুষরা স্ত্রীদের প্রতি নিজের ভালোবাসা বোঝাতে ঘরের কাজকর্মেও হাত লাগান। এমনকি স্ত্রীর কাপড়ও ধুয়ে দেন তারা। আর যে স্বামীরা তাদের স্ত্রীকে বেশি ভালোবাসেন মধ্যে সহবাসের সম্ভাবনাও বেশি থাকে।
এক্ষেত্রে গবেষকরা বলেছেন, এটি এই ধারণাকে সমর্থন করে যে পুরুষরা তাদের ভালোবাসা প্রকাশের জন্য এটিকে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে ব্যবহার করে থাকেন। আর স্ত্রীরা সহবাসের থেকে অনেক বেশি পছন্দ করেন ভালোবাসার মানুষটিকে জড়িয়ে ধরতে ও চুম্বন করতে।
সমীক্ষাটি ‘ব্যক্তিত্ব এবং সামাজিক মনোবিজ্ঞান বুলেটিন’-এ প্রকাশিত হয়।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি