হতাশা দূর করুন ৬ উপায়ে?

প্রকাশিত: ২:৪৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০১৯

হতাশা দূর করুন ৬ উপায়ে?

Manual5 Ad Code

জীবনে চলার পথে আমরা কখনো না কখনো আত্নবিশ্বাসহীনতায় কিংবা হতাশায় ভুগি। কখনো চাকরি না পাওয়া, আবার কখনো কাজের চাপে, হতে পারে সাংসারিক জীবনে অশান্তির কারণে। হতাশায় ভুগলে আনন্দদায়ক কাজও মাটি হয়ে যায়। নতুন করে সবকিছু শুরু করার ইচ্ছাটাও মরে যায়। তাই বলে তো আর বসে থাকলে হবে না। বেরিয়ে আসতে হবে হতাশা থেকে।

চলুন জেনে নেয়া যাক, হতাশা দূর করার বিজ্ঞানসম্মত ৬ উপায় সম্পর্কে-

দৈনন্দিন রুটিন পরিবর্তন করুন : ভোরে ঘুম থেকে ওঠা, ভরপেট নাস্তা করা, দিনভর কাজ করা, নিয়মিত এক্সসারসাইজ এবং রাতে ৮ ঘণ্টা ঘুম- এগুলো যদি ঠিকঠাক মেনে চলতে পারেন তবে হতাশা কেটে যাবে অনেকটাই। বেশকিছু গবেষণায় দেখা গেছে, অনিয়মে অভ্যস্ত হয়ে পড়লে জীবনে হতাশা বেড়ে যায়। স্বাস্থ্যকর জীবনযাপন তাই খুবই জরুরি।

বেশি বেশি বন্ধুদের সঙ্গে সময় কাটান : দুঃসময়কে ঠেলে দূরে পাঠানোর জন্য প্রিয় বন্ধুর বিকল্প নেই। বন্ধুর সঙ্গে গল্প করুন, সময় কাটান, ঘুরতে যান দূরে কোথাও। ফিরে পাবেন হারিয়ে যাওয়া আত্নবিশ্বাস।

বাসায় পোষা প্রাণী থাকলে তার সঙ্গে সময় কাটান : আপনার যদি পোষা প্রাণী থাকে তবে তাদের সঙ্গে সময় কাটাতে পারেন।

Manual3 Ad Code

আপনি নিজের প্রতি যত্ন নিন : অনেকদিন হয়ে গেছে রূপচর্চা করা হয় না? একটু সময় করে পার্লারে গিয়ে ফেসিয়াল বা স্পা করিয়ে নিতে পারেন। এটি আপনাকে ফুরফুরে রাখবে।

Manual1 Ad Code

পরিবারের সঙ্গে সময় কাটান : পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান। তাদের সঙ্গে ঘুরতে যান। মনে রাখবেন, চরম দুঃসময়েও যারা ছেড়ে যায় না তারা পরিবারের আপনজনরা। খবর রিডার্স ডাইজেস্ট।

Manual8 Ad Code

জোর করে হলেও হাসার চেষ্টা করুন : শুনতে হাস্যকর শোনালেও সত্য হচ্ছে আপনি যদি জোর করেও হাসতে পারেন, এটি অনেকটুকু হতাশা দূর করে দেবে। এক গবেষণায় দেখা গেছে হাসলে আমাদের মস্তিষ্কে এক ধরনের হরমোন নিঃসরণ হয় যা মন ভালো রাখতে সাহায্য করে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code