ত্বকের উজ্জ্বলতায় পেঁপে

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০১৮

ত্বকের উজ্জ্বলতায় পেঁপে

Manual7 Ad Code

ত্বকের উজ্জ্বল্য হারাতে বসেছেন! বাজারের যে কোনো প্রসাধনীতেই কেমিক্যালের মাত্রা সর্বোচ্চ পরিমাণে থাকে। অথচ দেখুন আমরা সব জেনে শুনেও নির্বোধ। চটজলদি ব্যবহারের জন্য বাজারের এই ক্ষতিকারক প্রসাধনীগুলিই বেছে নিই। আর সবসময় ত্বকের গভীরে জমে থাকা ময়লা পরিষ্কার হয় না। এজন্য চাই বাড়তি যত্ন।

ত্বক উজ্জ্বল করতে প্রাকৃতিক উপাদানের ভুমিকা অনেক বেশি। কারণ বাজারে পাওয়া সব কসমেটিকস সাময়ীক ত্বক উজ্জ্বল করলেও তার পার্শ্বপ্রতিক্রিয়াও থাকে। তবে প্রাকৃতিক উপাদানে ত্বকের উজ্জ্বলতা তো বাড়েই সেই সঙ্গে ত্বককে ক্ষতির হাত থেকেও রক্ষা করে।

Manual6 Ad Code

ত্বক বেশি তৈলাক্ত, রুক্ষ ও ফ্যাকাশে হয়ে যাচ্ছে, ব্রণের সমস্যায় ভুগছেন ইত্যাদি যাবতীয় সমস্যার সমাধান করতে পারে একমাত্র পেঁপে। বাজার থেকে একটি পেঁপে কিনে এনে করে ফেলুন ত্বকের পরিচর্যা।

চলুন জেনে নিই সমস্যা থেকে কীভাবে মুক্তি মিলবে

Manual4 Ad Code

রুক্ষ ত্বক

পেঁপে ও মধু প্যাক

যাদের রুক্ষ ও শুষ্ক ত্বক তারা এক-চতুর্থাংশ কাপ পাকা পেঁপে ও আধ কাপ মধু এবং আধ ২ কাপ লেবুর রস দিয়ে একটি প্যাক তৈরি করুন। অন্তত ১০ মিনিট মুখে লাগিয়ে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রত্যেক সপ্তাহে ২-৩ দিন এই প্যাকটি ব্যবহার করুন। দেখবেন হাতে হাতে ফল পাচ্ছেন।

Manual1 Ad Code

তৈলাক্ত ত্বক-

পেঁপে ও কমলালেবুর প্যাক

ত্বক দিন দিন তৈলাক্ত হয়ে যাচ্ছে। কারণ অত্যধিক পরিমাণে বাতাসে দূষণ থাকার কারণে বেশির ভাগ মানুষই তৈলাক্ত ত্বকের সমস্যায় ভোগেন। কিন্তু তার জন্য রয়েছে সমাধানও। এক বাটি পাকা পেঁপের সঙ্গে তিন চামচ কমলালেবুর রস দিয়ে একটি প্যাক বানান। এর পরে ১৫ মিনিট লাগিয়ে ধুয়ে ফেলুন। প্রতি সপ্তাহে ১-২ দিন এই প্যাকটি ব্যবহার করলেই বুঝতে পারবেন তৈলাক্ত ত্বক থেকে সহজেই কী ভাবে মুক্তি পাচ্ছেন।

Manual5 Ad Code

সাধারণ ত্বক

পেঁপে,কলা ও শসার প্যাক

যাদের ত্বক নিয়ে সে রকম কোনো সমস্যা নেই তারা পেঁপে, কলা ও শসার প্যাক বানিয়ে মুখে, গলায় ও ঘাড়ে ব্যবহার করুন। অন্তত ১০-১২মিনিট মুখে লাগিয়ে হালকা উষ্ণ জলে ধুয়ে নিন। তার পরে হালকা করে একটি তোয়ালে দিয়ে মুছে নিন। এক মাসের মধ্যে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ত্বক আগের তুলনায় মসৃণ ও চকচক করছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code