সুন্দর জীবনের জন্য ১০টি জরুরি বিষয়

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০১৮

সুন্দর জীবনের জন্য ১০টি জরুরি বিষয়

Manual3 Ad Code

আমরাদের মধ্যে বেশিভাগ মানুষ না জেনে, বুঝে জীবনচলার পথে অগ্রসরই হই। তাতে করে অনেকেই সফলতার ঘরে পাই ব্যর্থতার ফল। আবার বিপরীতে দেখতে পাই, যারা একটু গুছিয়ে চলছেন, সফলতার জন্য জীবনের ছককে করেছেন নিত্যদিনের রুটিন ওয়ার্ক, তারা কিন্তু ব্যক্তিজীবনে সফলই হন। এর জন্য আসলে দরকার হলো সুন্দর জীবনের জন্য গুরুত্বপূর্ণ বিষয় আমলে নেওয়া এবং তার চর্চা ও পরিচর্যা করা। সে রকম ১০টি গুরুত্বপূর্ণ বিষয় পাঠকদের কাছে তুলে ধরা হলো, যেটা জীবনকে পাল্টাতে দিকনির্দেশকের ভূমিকা পালন করতে পারে।

স্বাস্থ্য : ‘স্বাস্থ্যই সকল সুখের মূল।’ স্বাস্থ্য সর্বশ্রেষ্ঠ সম্পদ। সুস্থ মানুষ একজন অসুস্থ মানুষের দুর্বলতা অনুভব করতে পারেন না, কারণ তিনি সবসময় ‍সুস্থ থাকার চেষ্টা করেন এবং শরীরের প্রতি তিনি যত্নবান হন। এ জন্য ভালো স্বাস্থ্যের অধিকারী হওয়া একান্ত জরুরি। আর ভালো স্বাস্থ্যের অন্তর্ভুক্ত হলো শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য এবং আধ্যাত্মিক স্বাস্থ্য। সুস্বাস্থ্যের এ তিনটি দিকের প্রতি তাই যত্নবান হতে হবে।

Manual4 Ad Code

পরিবার : পরিবার প্রত্যেক মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। একটি ভালো পরিবার যেকোনো মানুষকে জীবনচলার পথে দিকনির্দেশনা দেয়। পরিবার এমন একটি শিক্ষালয়, যেখানে আপনি পেতে পারেন জীবনের জন্য প্রয়োজনীয় পাঠ, যে পাঠ জীবনে প্রতিটি পদে সহায়কের ভূমিকা পালন করে। বলা হয়ে থাকে, মানুষ জীবনের ৭৫ ভাগ শিক্ষা গ্রহণ করে থাকে তার পরিবার থেকে। এ জন্যই বাংলায় একটি কথা বহুল প্রচলিত, সেটি হলো, ‘ব্যবহারে মেলে বংশের পরিচয়’। আরো একটি বিষয় পরিবারের ক্ষেত্রে বলা হয়, সেটি হলো, প্রয়োজনের সময় পরিবারই সমর্থন দিয়ে থাকে। তাই জীবনের জন্য একটি ভালো পরিবার খুবই গুরুত্বপূর্ণ।

বন্ধু : প্রতিটি মানুষের জীবনের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো বন্ধু। বন্ধু ছাড়া কোনো ব্যক্তি চলতে পারে না। কিন্তু আপনি কি জানেন সেই বন্ধুই আবার আপনার জীবনে বিপর্যয় ঘটাতে যথেষ্ট? হ্যাঁ, বন্ধু যেমন বিপদের সময় এগিয়ে আসে, তেমনি অনেক বন্ধু (আসলে তারা বন্ধু নয়, সঙ্গী) বিপদের দিনে থাকে লাপাত্তা। কথায় বলে, ‘সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে জীবননাশ’। তার মানে, ভালো জীবনের জন্য বন্ধু নির্বাচনের বিষয়েও থাকতে হয় সজাগ। ভালো বন্ধু জীবনের জন্য অমূল্য সম্পদ।

ভালোবাসা : জীবনের অন্যতম এক বড় বিষয় হলো প্রেম বা ভালোবাসা। এটি ছাড়া কারো জীবনই গতিময় হয় না। সে ভালোবাসা হতে পারে মা-বাবার, ভাই-বোনের, আত্মীয়-স্বজনের, বন্ধুবান্ধবের, এমনকি ভালোবাসার মানুষেরও। তাই একটি সুন্দর জীবনের জন্য ভালোবাসা অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ, ভালোবাসাই জীবনে গতি আনে, কর্মে প্রেরণা দেয়।

শান্তি : আমাদের জীবনের এক অন্যতম উপাদান শান্তি। মনে শান্তি থাকলে অনেক কঠিন বিষয়ও হালকা বলে মনে হয়। শান্তি ছাড়া জীবনে কোনো কিছু অর্জন করা অসম্ভব। এ শান্তি আবার দুই ধরনের হয়ে থাকে।

যেমন-

ক) বাইরের শান্তি: বাহ্যিক শান্তি হলো আমাদের বিদ্যমান পরিস্থিতিতে (যেমন আমাদের বাড়ি, আমাদের গ্রাম, আমাদের শহর বা আমাদের দেশে) বিদ্যমান শান্তি। এই ধরনের শান্তি অর্জন সহজ, কারণ আমরা সব সাধারণ ভালোর জন্য শান্তি ঐকমত্য হতে পারেন।
খ) অভ্যন্তরীণ শান্তি: এ ধরনের শান্তি প্রতিটি মানুষের জন্য অভ্যন্তরীণ এবং অর্জন করা সবচেয়ে কঠিন। অভ্যন্তরীণ শান্তি শুধু নিজের সঙ্গে সংমিশ্রণ করে এবং মহাবিশ্বের মাধ্যমে অর্জন করা সম্ভব। এর সঙ্গে নিজের অস্তিত্ব জড়িত।

স্বাধীনতা : নিজের মনমতো যা কিছু করা নাম হলো স্বাধীনতার। কিন্তু সে স্বাধীনতা যদি নেতিবাচক বিষয়ে হয়, তাহলে তার ফল কোনোদিনই ভালো হয় না। স্বাধীনতাকে আসলে যেকোনো উপায়ের কথা চিন্তা, কাজ বা কথা বলার ক্ষমতা বা অধিকার হিসাবে সংজ্ঞায়িত করা হয়। অন্যের হস্তক্ষেপ ছাড়া কোনো কাজ নিজের মতো করে সম্পাদন করতে পারাকেই বলা হয় স্বাধীনতা। স্বাধীনতা মানুষকে সৃজনশীল কাজে উদ্বুদ্ধ করে। যেকোনো কাজকে নিজের ইচ্ছেমতো সুন্দর করে সমাপনে সহযোগিতা করে।

উদ্দেশ্য : সঠিক উদ্দেশ্য প্রতিটি মানুষের জীবনের অন্যতম এক উপাদান। উদ্দেশ্য ছাড়া জীবন যেমন অচল, তেমনি উদ্দেশ্য না থাকলে জীবনে সফলতা অর্জন হয় না। মানুষকে কর্মজীবনের লক্ষ্য, স্বপ্ন এবং আকাঙ্ক্ষা পূরণ করে সন্তুষ্ট থাকতে হয়। প্রতিটি মানুষের যদি একটি উদ্দেশ্য থাকে, তাহলে তার জীবনে সমস্যা কম হয়। অবশ্য সে উদ্দেশ্যটা হতে হবে সুন্দর। চারটি প্রশ্ন করে উদ্দেশ্য সম্পর্কে নিজেকে জানতে হবে। যেমন-

ক. আমি কে?
খ. আমি কোথা থেকে এলাম?
গ. আমি এখানে কেন?
ঘ. কোথায় আমি যাচ্ছি?

যদি আপনি প্রশ্নগুলোর উত্তর সম্পর্কে অবগত হন, তাহলে আপনি হতে পারেন সফল ব্যক্তি।

Manual5 Ad Code

সুখ : সুখ একটি আপেক্ষিক বিষয়। সুখকে আবেগী বিষয় বলা হয়। সুন্দর স্বাস্থ্য এবং দীর্ঘ জীবনের জন্য এর প্রয়োজন অতীব। কারণ-

ক. সুখ আপনার হৃদয় রক্ষা করে। উদাহরণস্বরূপ বলা যায়, চিত্তে দোলা লাগা বা সুখ হার্ট রেট এবং রক্তচাপ কমাতে সাহায্য করে।
খ. সুখ আপনার ইমিউন সিস্টেম শক্তিশালী করে।
গ. সুখ কামনা করা চিত্তকে আন্দোলিত করে।
ঘ. সুখ ব্যথা হ্রাস করে। এক গবেষণায় দেখা যায়, যারা ইতিবাচক আবেগ ধারণ করে তারা অন্যদের তুলনায় শারীরিকভাবে সুস্থ থাকে।

আরেক গবেষণায় দেখা যায়, যারা সুখী এবং জীবন সম্পর্কে সন্তুষ্ট তারা দীর্ঘমেয়াদি অসুস্থতা, যেমন দীর্ঘস্থায়ী ব্যথা এবং গুরুতর দৃষ্টিশক্তি সমস্যার মতো বিষয়গুলো থেকে রক্ষা পায়।

সম্পদ : অনেকের কাছেই সম্পদ একটি গুরুত্বপূর্ণ জিনিস। অবশ্য এর প্রয়োজনীয়তাও জীবনে কম নয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আপনি যদি বিত্তবান হন, তাহলে সমাজের নানা হিতকর কাজে নিজেকে নিয়োজিত করতে পারবেন। যেমন-

ক. আপনি কাউকে চাকরি প্রদান করতে পারবেন।
খ. দারিদ্র্য দূর করতে সহায়তা করতে পারবেন।
গ. দরিদ্র শিশুদের শিক্ষার বিষয়ে সহযোগিতা করতে পারবেন।
ঘ. আশ্রয় প্রদান করবেন।
ঙ. যেকোনো মানুষের জীবন পরিবর্তনে সাহায্য করতে পারবেন।

Manual3 Ad Code

সফলতা : জীবনের সারমর্ম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো সফলতা। সাফল্যকে একটি লক্ষ্য বা উদ্দেশ্য সিদ্ধি হিসেবে সংজ্ঞায়িত করা হয়। খ্যাতি, সম্পদ বা সামাজিক অবস্থান অর্জনে এটি সহায়ক হয়। একটি সফল জীবন সুন্দর, সুস্থ ও সুখী জীবনযাপনে অগ্রণী ভূমিকা পালন করে। তাই সফলতার জন্য নিরলস কাজ করে যাওয়া উচিত। সূত্র: www.pinchofattitude.com

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code