সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৮
আমাদের প্রযুক্তির যুগে এখন কম্পিউটারের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। অফিসে আর বাসায়, আমরা কোনো না কোনোভাবে কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন ব্যবহার করতেই থাকি। এতে করে বাড়ছে চোখের সমস্যা। এগুলোর মাধ্যমে চোখর ওপর চাপা পড়া খুব স্বাভাবিক। ফলে অবসাদ, ক্লান্তি, মাথাব্যথা, ক্ষীণ দৃষ্টিশক্তি মূল সমস্যা হয়ে দাঁড়ায়। কম্পিউটার, ট্যাব, ফোনের বৈদ্যুতিক রশ্মি রেটিনার ওপর চাপ ফেলে, চোখের স্নায়ু এতে ক্ষতিগ্রস্ত হয়। তাই জেনে নেওয়া দরকার যে কম্পিউটার থেকে চোখকে রক্ষা করা যায় কীভাবে-
১. কম্পিউটারের সামনে বসে দীর্ঘ সময় কাজ করতে হলে অবশ্যই স্ক্রিন ফ্রেন্ডলি চশমা ব্যবহার করুন। চোখে পাওয়ার না থাকলেও এই চশমা সহজেই বানিয়ে নিতে পারেন আপনি। তবে এর জন্য অবশ্যই চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নেবেন। খুব কড়া আলো থেকে চোখকে বাঁচাতে চেষ্টা করুন। টিভি দেখলেও তার আলো চোখের সঙ্গে সামঞ্জস্য রাখুন।
২. চিকিৎসকরাই মাঝে মাঝে কম্পিউটারের জায়গা বদলানোর পরামর্শ দিয়ে থাকেন। যথেষ্ট আলো আছে এমন জায়গায় কম্পিউটার রাখুন। ল্যাপটপ ব্যবহারের সময়ও আলোর ঘাটতি রাখবেন না। অনেকেই কম আলোয় বসে ল্যাপটপে সিনেমা দেখেন। এই অভ্যাস বদলান কারণ এটি চোখের জন্য বেশ ক্ষতিকর।
৩. প্রতি আধ ঘণ্টা পর পর চোখে পানি দিন। ঠাণ্ডা পানির ঝাপটায় চোখের স্নায়ুগুলি আরাম পায়।
৪. চোখ সুস্থ রাখতে বেশ কিছু চোখের ব্যায়াম করুন। চোখ বন্ধ রেখে চোখের পাতার উপর হাত রেখে ক্লক-ওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরান। এতেও চোখ আরাম পাবে।
৫. আর কখনো একদম কাছে এনে কম্পিউটারে কাজ করবেন না। কম্পিউটার বা ল্যাপটপ চোখ থেকে নির্দিষ্ট দুরত্বে রাখবেন। আর একটানা কখনোই কিছু করবেন না। একটু অন্য কাজ করবেন। পারলে চোখ বন্ধ করে চোখকে মাঝেমাঝে বিশ্রাম দেবেন।
এই নিয়মগুলো না মানলে কম্পিউটার বা ল্যাপটপের সামনে কাজ করলে চোখ থেকে পানি পড়া, মাথাব্যথা, অবসাদ থেকে মুক্তি মিলবে না।
৬. যাদের চোখে সমস্যা আছে, যারা চশমা পরেন নিয়মিত তারা কম্পিউটারে কাজের সময়ে ভুলেও চশমা খুলে রাখবেন না। আপনি নিয়মিত যে চশমা পরেন, কম্পিউটারে কাজের সময়েও সেটা অবশ্যই চোখে রাখবেন।
Design and developed by ওয়েব হোম বিডি