উকুন তাড়ানোর সহজ তিন উপায়

প্রকাশিত: ২:২০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৯

উকুন তাড়ানোর সহজ তিন উপায়

Manual5 Ad Code

মাথায় উকুনের উপদ্রব অস্বস্তিকর রকমের একটি সমস্যা। নারী পুরুষ উভয়ের এই সমস্যা হতে পারে। উকুন একবার বংশ বিস্তার করলে সহজে যেতে চায় না। এই উকুন শুধু বিরক্তিকরই নয়, নানান রোগের কারণও হতে পারে।

উকুনের উপদ্রবে যারা অতিষ্ট হয়ে উঠেছেন তারা যদি উকুন মারার জন্য ক্ষতিকারক কেমিক‍্যাল ব্যবহার করেন তা চুলের জন্য ক্ষতিকর হতে পারে। তাদের জন্য ঘরের মধ্যেই কিছু কার্যকরী উপাদান রয়েছে, যা উকুন তাড়ানোর ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখে।

Manual7 Ad Code

চলুন জেনে নেই, মাথা থেকে উকুন দূর করার সহজ তিন পদ্ধতি-

নারিকেল তেল : উকুন তাড়ানোর জন্য নারকেল তেল অত্যন্ত কার্যকরী। উকুনের শ্বাসরোধ করতে সাহায্য করে নারকেল তেল। রাতে তিন থেকে চার চামচ নারিকেল তেল এবং কর্পূর গরম করে তা চুলে এবং মাথার তালুতে ভালো করে লাগাতে হবে। এবং সকালে ঘুম থেকে উঠেই মাথা শ্যাম্পু করতে হবে। এভাবে সপ্তাহে ৫ দিন নিয়ম করে এই পদ্ধতি অনুসরণ করলে আপনি খুব সহজেই উকুন মুক্ত হতে পারবেন।

Manual1 Ad Code

পেঁয়াজ : পেঁয়াজ ব্যবহার করেও উকুন তাড়ানো যায়। এক্ষেত্রে কিছু পরিমাণ পেঁয়াজ বেটে রাখতে হবে। এরপর একটি ছাকনি দিয়ে পেঁয়াজের রস বের করে নিতে হবে। তারপর আমাদের চুলে এবং মাথার তালুতে লাগাতে হবে। এরপর ঘণ্টা দুয়েকের জন্য মাথা ঢেকে রাখতে হবে। এই সময় অতিবাহিত হয়ে গেলে মাথা হালকা গরম পানি এবং শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই পদ্ধতিতে প্রথমে পর পর ৩ দিন অনুসরণ করতে হবে, তারপর সপ্তাহে একদিন লাগাতে হবে। একইভাবে যতদিন না পর্যন্ত চুল উকুন মুক্ত হবে ততদিন মাসে একদিন করে লাগাতে হবে।

Manual7 Ad Code

লেবুর রস : উকুন তাড়াতে খুবই উপযোগী লেবুর রস। কারণ লেবুর রসে প্রচুর পরিমাণ অ্যাসিড থাকে যা উকুন তাড়াতে কার্যকরী। লেবুর রস ও আদা একসঙ্গে বেটে ওই মিশ্রণটি চুলে প্রায় আধ ঘণ্টা রেখে দিতে হবে। এরপর পানি এবং শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলতে হবে। মিশ্রণটি এই পদ্ধতিতে পর পর চার থেকে পাঁচদিন চুলে লাগালে পুরো উকুন তাড়ানো যায়।

উল্লেখিত প্রতিটি মিশ্রণ মাথায় লাগানোর পর অবশ্যই কোনো প্লাস্টিক বা শাওয়ার ক‍্যাপ দিয়ে চুল ঢেকে রাখতে হবে। এভাবে উপরের যেকোনো একটি পদ্ধতি মেনেই উকুন তাড়ানো যায়।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code