বিমানের আসন নীল রঙের হয় কেন?

প্রকাশিত: ১:৫২ পূর্বাহ্ণ, জানুয়ারি ২, ২০২০

বিমানের আসন নীল রঙের হয় কেন?

Manual4 Ad Code

ছবি : ইন্টারনেট

 

লাইফ স্টাইল ডেস্ক : কম সময়ে বড় দূরত্ব পার হতে বিমানে যাতায়াত করা হয়। বিশেষ করে, এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য অন্যতম বাহন এটি। যারা নিয়মিত বিমানে যাতায়াত করেন, তারা হয়তো খেয়াল করে দেখেছেন, বেশিরভাগ বিমানের আসনগুলো নীল রঙের হয়ে থাকে।

 

Manual7 Ad Code

বিমান কোন ধাতুতে গড়া হবে, এর আকার কেমন হবে তা নিয়ে বিজ্ঞানের জ্ঞান রাখা হয়। একই রকম একটি বিষয় হলো বিমানের আসনের রং। অর্থাৎ, বিমানের আসনের রং নীল হওয়ার পেছনেও রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা।

 

সাধারণত, বিমানে উঠলে বেশিরভাগ মানুষই মানসিক চাপ অনুভব করেন। অনেকেই বিমান দুর্ঘটনার ভয়ে থাকেন। যাত্রীদের এই মানসিক চাপ কাটানোর জন্যই মূলত আসনের রং নীল দেওয়া হয়।

Manual7 Ad Code

 

Manual4 Ad Code

কারণ, নীল রঙকে শান্তির প্রতীক বলা হয়। এটি মানসিক অস্থিরতা কমাতে সাহায্য করে। এছাড়া নীল রং দেরিতে নোংরা হয়। বিমানের আসন পরিষ্কার করা কিছুটা ঝামেলার বলে নীল রঙে সুবিধা হয়।

 

তবে সব এয়ারলাইনসই যে নীল রঙের আসন ব্যবহার করে তা নয়। কিছু এয়ারলাইনস আসনের রঙের ক্ষেত্রে লাল রং ব্যবহার করে। তবে নীল রঙের আধিক্যই দেখা যায় বেশি।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code