সিলেট ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৫ পূর্বাহ্ণ, আগস্ট ১৩, ২০২০
ছোট্ট এক পোকার আক্রমণে আতঙ্কের কথা তুলে ধরেছেন ব্রিটিশ চিকিৎসকেরা। এই পোকার কামড়ে যে কেউ পক্ষাঘাতগ্রস্ত বা প্যারালাইসিসে পড়তে পারেন।
এখন পর্যন্ত এ পোকার আক্রমণে দু’জন হাসপাতালে ভর্তি হয়েছে, যা দেশটিতে বিরল ঘটনা। ব্রিটেনভিত্তিক জাতীয় ট্যাবলয়েড দ্য সানের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।
চিকিৎসকেরা জানিয়েছেন, পোকাটির কামড়ে একজনের বেবিওসিস রোগ হয়েছে। পোকার কামড় থেকে ব্রিটেনে এই প্রথম এমন রোগ হল। বেবিওসিস সাধারণত এক প্রকার পরজীবীর কারণে হয়ে থাকে, যারা লোহিত রক্ত কণিকাকে সংক্রমিত করে। টিবিই নামের আরেকটি রোগ হতে পারে, যাকে ভাইরাল ইনফেকশন বলে। এই ইনফেকশন সেন্ট্রাল নার্ভস সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করে। রক্তচোষা এ পোকা সাধারণত এমন স্থানে কামড়ায় যেখানে সহজে তাদের দেখা যাবে না এবং ওই স্থানেই ঢুকে থেকে রক্ত খেতে থাকে।
কামড়ানোর স্থানে র্যাশ হয়। প্রদাহ বা জীবাণু সংক্রমণ হলে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখাতে হবে। শরীরে এ পোকা দেখলে টেনে বের করে ফেলে আক্রান্ত স্থানটি সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং শরীরের আর কোথাও কামড় দিয়েছে কিনা ভালোভাবে তা খেয়াল করতে হবে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি