ত্বক হবে ফর্সা রান্নাঘরের এসব উপাদানেই

প্রকাশিত: ২:৫৫ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০২১

ত্বক হবে ফর্সা রান্নাঘরের এসব উপাদানেই

Manual5 Ad Code

লাইফস্টাইল ডেস্ক : ত্বকের উজ্জ্বলতা বাড়াতে অনেকেই বিভিন্ন ধরনের রঙ ফর্সাকারী প্রসাধনী বা ক্রিম ব্যবহার করেন। যা ক্ষণিকের জন্য আপনার ত্বক ফর্সা করলেও, দীর্ঘ সময়ের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাইতো এমন উপাদান ব্যবহার করা উচিত যা ত্বকের কোনো ক্ষতি না করেই উজ্জ্বলতা বাড়াতে সক্ষম।

 

এক্ষেত্রে আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারেন রান্নাঘরে থাকা কিছু প্রাকৃতিক উপাদানের উপর। অবিশ্বাস্য হলেও সত্যি, আপনার রান্নাঘরের কয়েকটি উপাদান ব্যবহারেই ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ও দাগহীন। শুধু তাই নয়, যুগ যুগ ধরে রূপচর্চায় রান্নাঘরের এ উপাদানগুলো ব্যবহৃত হয়ে আসছে। এসব উপাদান ত্বকের জন্য খুবই উপকারী। চলুন তবে জেনে নেয়া যাক সেই জাদুকরী উপাদানগুলো সম্পর্কে-

 

১। লেবু, মধু, চিনি বা কফি পাউডারের মিশ্রণটি স্ক্রাব হিসেবে কাজ করবে। এ মিশ্রণটি ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বাড়বে।

 

২। আলুতে প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট আছে। আলুর রস ও মধু মিশিয়ে ত্বকে ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে। ব্যবহারের ১৫ মিনিট পরে এটি ধুয়ে ফেলুন।

 

৩। গোলাপ জলের সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে মুখে ব্যবহার করুন। ১৫ মিনিট মুখে রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ফেস ক্লিনার হিসেবে কাজ করে।

 

Manual8 Ad Code

৪। তাত্ক্ষণিকভাবে জ্বলজ্বলে ত্বক পেতে অ্যালোভেরা, মধু ও লেবুর সঙ্গে মিশিয়ে জেল তৈরি করে ত্বকে ব্যবহার করুন। কিছুক্ষণ ত্বকে রেখে ধুয়ে ফেলুন।

 

৫। ত্বকে বেশি প্রসাধনী ব্যবহার করবেন না। ত্বককে পর্যাপ্ত বিশ্রাম নিতে দিন। এতে ত্বক ভালো থাকবে ও উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।

 

৬। বেশি করে পানি পান করুন। এতে ত্বক ভেতর থেকে আর্দ্র থাকবে। ফলে উজ্জ্বলতা বাড়বে। প্রতিদিন ২ থেকে ৩ লিটার পানি পান করুন। এ অভ্যাসটি মানলে ত্বকের পরিবর্তন চোখে পড়বে।

Manual8 Ad Code

 

Manual4 Ad Code

৭। প্রতিদিন ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে, ঘুমের মধ্যেই কোলাজেনের কার্যকারিতা বাড়ে। যখন আপনি পর্যাপ্ত ঘুমান, কোলাজেন উত্পাদন ততই বাড়ে।

 

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code