পিকআপ ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৪

প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২২

পিকআপ ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৪

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
বগুড়ার কাহালু উপজেলায় পিকআপ ও প্রাইভেটকারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। হতাহত সবাই প্রাইভেটকারের যাত্রী।

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

শনিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৮টায় উপজেলার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের কালেরপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

Manual5 Ad Code

এ তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমবার হোসেন।

Manual2 Ad Code

 

হাসপাতাল সূত্র জানায়, নিহতদের মধ্যে আব্দুর রহমান (৩৫) নামে একজনের নাম জানা গেছে। বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। বাকি তিনজনের মৃত্যু ঘটনাস্থলেই হয়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

 

আহত অবস্থায় শাকিল (২০) নামে একজন শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

কাহালু থানার ওসি জানান, সকালে নওগাঁ থেকে একটি যাত্রীবাহী প্রাইভেটকার বগুড়ার দিকে আসছিল। পথে নওগাঁগামী দ্রুতগতির একটি পিকআপের সঙ্গে প্রাইভেটকারটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের তিনযাত্রী নিহত হন। গুরুতর আহত হন আরো দুজন। তাদের শজিমেক হাসপাতালে পাঠানো হয়।

 

বগুড়া ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির এটিএসআই লালল জানান, হাসপাতালে আনা দুজনের মধ্যে একজন মারা গেছেন।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code