শেরপুরে দুই ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২২

শেরপুরে দুই ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

Manual3 Ad Code

ছবি : সংগৃহীত

Manual3 Ad Code


সুরমা মেইল ডেস্ক :
বগুড়ার শেরপুর উপজেলায় দুই ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন।

Manual4 Ad Code

 

সোমবার সন্ধ্যায় শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ভবানীপুর ইউনিয়নের ঘোগাবটতলা ইতালিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। তারা ভটভটি দুইটির চালক। আরেকজন মারা যান বগুড়ার শজিমেক হাসপাতালে। তিনি একটি ভটভটির যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন- গোপাল সরকার ও আল আমিন। তারা দুর্ঘটনাকবলিত ভটভটি দুইটির চালক।

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

জানা গেছে, শেরপুর থেকে ধান বোঝাই একটি ভটভটি সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। পথে ঘোগাবটতলা ইতালিপাড়ায় বগুড়া থেকে ঢাকাগামী একটি বাস ঐ ভটভটিকে ধাক্কা দেয়। এ সময় ওই ভটভটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভটভটি দুইটির চালক নিহত হন। গুরুতর আহত অবস্থায় ভটভটির দুই যাত্রীকে শজিমেকে নেয়া হয়। পরে শজিমেকে আরো একজন মারা যান।

 

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জয়নাল আবেদীন সরকার বলেন, দুর্ঘটনাকবলিক যানগুলো উদ্ধার করা হয়েছে। তবে ভটভটিতে ধাক্কা দেওয়া বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

 

বগুড়ার ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির এএসআই রকিবুল হাসান বলেন, শেরপুরের দুর্ঘটনায় শজিমেকে আসা একজন ভটভটির যাত্রী মারা গেছেন। আরো একজন চিকিৎসাধীন রয়েছেন।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code