সিলেট ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৪
লাইফস্টাইল ডেস্ক :
নিজের সংসারে সুখ-শান্তি বজায় রাখতে চাইলে প্রত্যেক পুরুষেরই উচিত কিছু বিষয় জেনে রাখা। যা বিয়ের পরপরই প্রত্যেক নারীরা নিজের স্বামীর কাছ থেকে আশা করেন।
আর দেরি না করে চলুন জেনে নিই- স্বামীর কাছে বিয়ের পরপরই যা আশা করেন স্ত্রী-
প্রশংসা: সব নারীরাই তার স্বামীর থেকে প্রশংসা আশা করেন। তাই সম্পর্ক ভালো রাখতে স্ত্রীকে প্রশংসায় ভরিয়ে দিন। এমনকি পরিবারের সবার সামনেও স্ত্রীর কিছুটা প্রশংসা করুন।
ভালোবাসা: স্বামীর কাছে ভালোবাসা পেলে স্ত্রীরা সব দুঃখ-বেদনা ভুলে থাকতে পারেন। ছোটখাটো কাজ করেই স্ত্রীকে বোঝান আপনি তাকে কতটা ভালোবাসেন। সেক্ষেত্রে অফিস থেকে বাড়ি ফেরার পথে একটা গোলাপ কিনে ফিরুন। তাকে উপহার দিন। দেখবেন স্ত্রী কতটা খুশি হবেন।
ঘুরতে যাওয়া: হানিমুন নিয়ে সব নারীই স্বপ্ন দেখেন। তাই বিয়ের পরপর নিজের স্ত্রীকে নিয়ে সাধ্যের মধ্যেই কোথাও ঘুরে আসুন। তাহলে স্ত্রী বুঝবেন আপনি তাকে কতটা গুরুত্ব দেন ও তার কথা ভাবেন। মনে রাখবেন, এই ওয়ান টাইম ইনভেস্টমেন্ট কিন্তু আপনাকে সারাজীবন ফল দেবে।
সম্মান: বর্তমানে সব নারীই স্বনির্ভর। আর এ কারণে তারা সঙ্গীর থেকে সব সময় সম্মান দাবি করেন। এজন্য কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তার পরামর্শ নিতে পারেন।
পরিবারের সঙ্গে মিশিয়ে দেওয়া: বিয়ের পর আপনার পরিবারের সঙ্গে স্ত্রীকে মিশিয়ে দেওয়ার কাজে আপনাকে অগ্রণী ভূমিকা নিতে হবে। চেষ্টা করুন বাড়ির সবার সামনে তার একটা স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরার। আর আপনি যে সব সময় তার পাশে আছেন, এই বার্তাটাও সবাইকে দিয়ে রাখুন।
(সুরমামেইল/এএইচএম)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি